রঞ্জি তে গ্রহন , আঁধারে ঢাকতে চলেছে মহীশুর স্টেডিয়াম

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার মহাজাগতিক বিস্ময় ঘটতে চলেছে। হতে চলেছে সূর্য গ্রহন। সারা দেশজুড়েই দেখা যাবে এই বিরল প্রাকৃতিক দৃশ্য যদিও আংশিক। তবে ভারতের দক্ষিনের প্রতিটি রাজ্য  থেকে দেখা যাবে প্রায় পুর্নগ্রাস সূর্যগ্র হন। আর এতেই ঝুঁকির মুখে পড়তে চলছে দেশের মহত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ রঞ্জি ট্রফি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার মহীশুরের স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচ শুরু হতে চলেছে সকাল সাড়ে ৯টার সময়। অন্যদিকে গ্রহন শুরু হচ্ছে ৭.৫৯ য়ে  আর শেষ হচ্ছে দুপুর ১.৩৫য়ে। বেলা ১০.৪৭য়ে সূর্য প্রায় পুরোপুরি চাঁদের ছায়ার গ্রাসে চলে যাবে ১০.৪৭য়ে যা কিনা প্রায় সাড়ে তিন মিনিট স্থায়ী হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিনের সমস্ত রাজ্য থেকে প্রায় পুর্নগ্রাস গ্রহন দেখা গেলেও একমাত্র মহীশুরেই সর্বাধিক গ্রাস দেখা যাবে যা কিনা ৮৮শতাংশ। পাশাপশি গ্রহন চলাকালীন অগ্নিবলয়টিও সব চেয়ে পরিস্ফুট হবে এই মহীশুরেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ম্যাচের দায়িত্বে থাকা জেনারেল ম্যানেজার (অপারেটর) সাবা করিম জানান, ” বিষয়টি নিয়ে এখনও কোনো রকম আলোচনা হয়নি। আমরা ম্যাচ রেফারিদের পরামর্শ নিচ্ছি।” উল্লেখ্য ভারতের এই প্রাক্তন উইকেট কিপার ১৯৯০সালে যখন একটি ঘরোয়া ম্যাচে অংশ নিয়েছিলেন তখন এই গ্রহনের কারনেই ম্যাচের রদবদল ঘটানো হয়েছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
চিকিৎসকরা জানিয়েছেন, গ্রহন চলাকালীন খালি চোখে সুর্যের দিকে টাকালে রেটিনার মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা থাকে। যেখানে হাজার হাজার দর্শক মাঠে খেলা দেখতে উপস্থিত থাকবেন এবং মাঠে এতজন ক্রিকেটার ও কর্মকতা থাকবেন সেখানে এই খেলার সময়সূচী রদবদল ঘটানোর দরকার ছিল বলেই তাঁরা মনে করছেন।  

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: খেলা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…