এখন খবর

ফের করোনা আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ১জন, পরিবারের ১৫ জনকে নিয়ে যাওয়া হল কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের তমলুকের বল্লুক গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সী এক বৃদ্ধের শরীরে করোনা পজিটিভের সন্ধান মিলেছে বলে জানা গেছে। ওই ব্যক্তি জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় নাইসেডে। জানা যায় সেই পরীক্ষার ফল করোনা পজিটিভ হয়েছে।

ওই ব্যক্তি তমলুকের বাসিন্দা হলেও কলকাতা বড়বাজার এলাকায় পানের ব্যাবসা সূত্রে থাকতেন। কয়েকদিন আগে বাড়ি এসেছিলেন। বাড়ি থেকে কলকাতা ফিরে যাওয়ার পর অসুস্থ বোধ করেন। তারপরেই তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যে ওনার ভাই ও উপসর্গ নিয়ে কলকাতায় ভর্তি রয়েছেন বলে খবর। খবর আসার পরই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এর তরফ থেকে ওই ব্যক্তির পরিবারের ১৫জন সদস্য সদস্যাকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এই ১৫ জনের মধ্যে পরিবারের ১১জন , ২জন
পরিচারিকা, একজন ড্রাইভার ও আরেকজন হাতুড়ে রয়েছেন। এই ১৫ জনের মধ্যে ১২ জন কে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এবং ৩ জন কে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রাখা হয়েছে। এঁদের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…