এখন খবর

ডেবরার লোয়াদা সেতু দুরস্ত, এবার নদী বক্ষে উল্টে গেল ডাম্পার, বরাত জেরে রক্ষা পেলেন চালক খালাসি

নিজস্ব সংবাদদাতা: কয়েক মাস আগে সদ্য প্রসূতিকে নিয়ে নদীর জলে পড়েছিল মাতৃযান রুপী মারুতি ভ্যান। আর এবার কাঁসাই নদীর ভেতর উল্টে গেল একটি ডাম্পার। বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত গোলগ্রাম-লোয়াদা সংযোগকারী নদী বক্ষের অস্থায়ী রাস্তার এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন সকালে একটি মালবাহী ডাম্পার লরি লোয়াদা নদীর ভেতর অস্থায়ী রাস্তা ধসে পড়ায় উল্টে যায়। দুর্ঘটনায় চালক ও খালাসি বরাত জোরে বেঁচে গেছে। বর্ষার আগেই অকাল বর্ষনে নদীতে জল এসে গেছে তাই পঞ্চায়েত সমিতির টাকায় তৈরি বালির বাঁধে ধস নিয়েছে তাতেই এই বিপত্তি।
উল্লেখ্য ডেবরা ব্লকের ভরতপুর, ভবানীপুর, গোলগ্রাম সহ চারটি গ্ৰাম পঞ্চায়েত এলাকার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি তৈরির ইঁট বালি পাথর সিমেন্ট ঐ বালির বাঁধ দিয়ে ই আসে । ধান আলু সব্জি বাইরে রপ্তানির জন্য এই বালির বাঁধই ভরসা। দু’ পাশেই কাঁসাই বেষ্টিত দ্বীপবন্দী প্রায় লাখ দুয়েক মানু্ষের ভরসা এই অস্থায়ী রাস্তাই , তাও বছরের মধ্যে পাঁচ মাস। এভাবেই চারটি গ্রাম পঞ্চায়েতের দুটি রাস্তা লোয়াদা আর ট‍্যাবাগেড়ার অস্থায়ী রাস্তা দিয়েই চলে যাতায়ত।

 

বাম আমলে তৈরি হওয়া লোয়াদার ব্রীজের সংযোগকারী রাস্তা আজও করে উঠতে পারেনি বর্তমানের পরিবর্তিত সরকার। জমি জট ছাড়িয়ে কাজ করা সম্ভব হয়নি। আর মানু্ষের তীব্র রোষ নিয়েই দ্বীপবাসীরা গড়ে তুলেছেন দ্বীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ নামে একটি সংগঠন। বহুদিন যাবৎ দুই টি ব্রীজের জন্য আন্দোলন করছে তারা। যদিও কাজের কাজ আজও কিছু হয়নি। সংগ্রামী মঞ্চের দাবি প্রশাসনের উদাসীনতায় কার্যকর হচ্ছে না হচ্ছেনা এই সেতু সংযোগ।

 

মঞ্চের নেতাদের দাবি কয়েকমাস আগে ডেবরা তে মুখ‍্যমন্ত্রী এসে জিজ্ঞেস করেছিলেন লোয়াদা সেতুর কি অবস্থা। তখনও তাঁকে মিথ্যে তথ্য দিয়ে জনৈক আধিকারিক বলেন, লোয়াদা ব্রীজের কাজ খুব দ্রুতগতিতে চলছে। আর ট‍্যাবাগেড়ার কথা কোনো নেতা বলেনি। তারই মাশুল দিয়ে চলেছে ডেবরার একটা অংশের বাসিন্দারা। তারই প্রমান বৃহস্পতিবারের দুর্ঘটনা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…