Categories: এখন খবর

পুর্ব মেদিনীপুরে টলমল পায়ে স্কুলে এলেন শিক্ষক, ক্ষুদে পড়ুয়াদের চক্ষু চড়কগাছ

জোড় হাত মদ্যপ শিক্ষকের

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের পর এবার পুর্ব মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয়ে টলমল পায়ে এলেন শিক্ষক। বেশ ফুরফুরে মেজাজ, গুনগুন করে ভাঁজছেন গান মুখে সুগন্ধি জর্দা পান। পড়াবেন কি ? গান ভেঁজেই চলেছেন। ছাত্র ছাত্রীরা ফিক ফিক করে হাসছে শিক্ষকের কান্ড দেখে। বুধবার পুর্ব মেদিনীপুর জেলার  পটাশপুর থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সূর্যকান্ত মন্ডল। পড়াবেন কি করে, কথাই অসংলগ্ন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিক্ষকের এ হেন আচরন বেশিক্ষন চাপা থাকেনি। এক পড়ুয়া বাড়িতে গিয়ে হেসেই কুটোপাটি। ব্যাপার কি ? অভিভাবকরা জিজ্ঞাস করতেই ছেলেটি বলে মাস্টার ভাকু তেল খেয়েছে। ওমা সেকি ? ছুট ছুট অভিভাবকরা সোজা স্কুলে। প্রথম ধানাই পানাই, পান খেয়েছি। কিন্তু শেষ চেপে ধরতেই মানতে বাধ্য হলেন শিক্ষক। এরপরই পুলিশে খবর দিলেন গ্রামবাসীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পটাশপুর থানার পুলিশ এসে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে তারাও নিশ্চিত হন। এরপর খোলা মাঠে গ্রামবাসীদের সামনে জোড় হাত করে ক্ষমা চাইলেন। বললেন, ‘এবারকার মত ক্ষমা করে দিন। এরপর এরকম হলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। গ্রামবাসীরা ক্ষমা করে দিয়েছেন তবে বিষয়টি স্কুল ইনসপেক্টরকে জানানো হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বছর খানেক আগেই পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় স্কুলে যাওয়ার পথে  সাইকেল নিয়ে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেছিল এক শিক্ষককে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…