লকডাউনে চরম দুরবস্থায় নাট্যকর্মীরা, নাটকেই দাবি জানানো হল শিল্পী ও শিল্পকে বাঁচানোর

সুদীপ খাঁড়া : করোনা ভাইরাসের সংক্রমণের কারনে গভীর সঙ্কটের মুখে এই রাজ্যের সাংস্কৃতিক জগৎ। যদিও সরকার ইতিমধ্যে সিনেমা ও টিভির সিরিয়ালের কলাকুশলীদের জন্য মাসিক অনুদান, মেডিক্লেমসহ অন্যান্য সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছেন।

কিন্তু রাজ্যের নাট্যকর্মী ও নেপথ্যের কলাকুশলীদের সম্পর্কে রাজ্য সরকার নীরব।অথচ একটা বড় অংশের নাট্যকর্মী নাটক কে জীবিকা হিসেবে গ্রহণ করেছে।এখন বিপন্ন তাঁদের জীবন।যেহেতু নাটক শিল্পী ও দর্শকের মধ্যে সরাসরি মাধ্যম।তাই অনিশ্চিত হয়ে পড়েছে নাট্যশিল্পীদের ভবিষ্যৎ।

এই সঙ্কট কাটিয়ে উঠতে কলকাতা সহ সব জেলার নাট্যকর্মীরা একজোট হয়ে ‘কথাবার্তা ‘ নামে একটা গ্রুপের মাধ্যমে পারস্পরিক আলোচনায় ৬ দফা দাবীপত্র মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের দপ্তরে জমা দিয়েছে। সিদ্ধান্ত হয় ১৯ শে জুলাই এই ৬ দফা দাবী নিয়ে সারারাজ্যের নাট্যকর্মীরা পথে নামবে।

এই ৬ দফা দাবীতে রয়েছে নাট্যকর্মীদের মাসিক আর্থিক সহায়তা, মেডিক্লেম প্রদান, সরকারি প্রেক্ষাগৃহ এক-তৃতীয়াংশ ভাড়ায় নাট্যদলগুলিকে দেওয়া,নাট্যানুষ্ঠানের জন্য সরকারি জটিলতা সরলীকরণ করা, নাট্যকর্মীদের স্বরোজগার যোজনার মাধ্যমে ঋণের সুযোগ দেওয়া ও সর্বস্তরের শিক্ষাক্রমে নাট্যচর্চাকে যুক্ত করা।
এই দাবীগুলো কে সামনে রেখে মেদিনীপুর শহরের নাট্যদলগুলি সম্মিলিত ভাবে ১৯ জুলাই সন্ধ্যায় কলেজ রোড ও অশোকনগরে দুটি পথসভা ও পথনাটক করে।

বক্তব্য রাখেন শহরের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রঘুনাথ ভট্টাচার্য ও পার্থ মুখোপাধ্যায়। দাবীগুলির সাথে সঙ্গতি রেখে নাটককার পিনাকী মজুমদারের পথনাটক ‘ আগুন জ্বালো’ পরিবেশিত হয়।দুপুর থেকে অবিরাম বর্ষনের পর সন্ধ্যায় পথচলতি উৎসুক মানুষ শুনেছেন নাট্যকর্মীদের বক্তব্য, সমর্থন জানিয়েছেন দাবীসমূহ, এমনকি পথসভার খরচ তুলতে যে যার মতো স্বেচ্ছায় অর্থ তুলে দেয় নাট্যকর্মীদের হাতে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Drama

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…