করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গেছে ৭১৯ চিকিৎসকের। জানালো ইন্ডিয়ান মেডিক্যাল আ্যসোসিয়েশন (IMA)

নিজস্ব সংবাদদাতা :করোনার দ্বিতীয় ঢেউয়ে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ৭১৯ জন চিকিৎসক যার মধ্যে সর্বাধিক বিহারের ১১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এমনটাই জানিয়েছে দেশের চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন আইএমএ-এর (IMA)। বিহারের পরেই রয়েছে দিল্লি যেখানে প্রাণ গিয়েছে ১০৯ চিকিৎসকের। এরপরই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান যেখানে করোনা তার মরন কামড় বসিয়েছে মারাত্মক ভাবে

আইএমএ-এর (IMA) তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হয়েছে ৭৯ জন চিকিৎসকের। পশ্চিমবঙ্গে প্রাণ হারিয়েছেন ৬৩ জন চিকিৎসক। রাজস্থানেও চিকিৎসকদের মধ্যে বেশ প্রভাব ফেলেছে মারণ ভাইরাস। সেখানে ৪৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। সাধারণ চোখে সংখ্যাটা মাত্র ৭১৯ জন দেখালেও ভারতের মত দেশে এই সংখ্যাটা খুবই বিপজ্জনক এই কারনে যে ২০১৭ সালের হিসাব অনুযায়ী আমাদের দেশে প্রতি হাজার জনে দেড়জনও (১.৩৪জন) চিকিৎসক নেই । আর প্রয়াত চিকিৎসকদের অনেকেই বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন যার অনুপাত আমাদের দেশে আরও কম।

গত ৭ জুন ইন্ডিয়ান মেডিক্যাল অ্য়াসোসিয়েশনের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠানো হয়। সেখানে চিকিৎসক সহ চিকিৎসার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীদের সুরক্ষার জন্য তাঁর হস্তক্ষেপের আবেদন জানানো হয়। ওই চিঠিতে আইএমএ-র তরফ থেকে, কর্মক্ষেত্রে সুস্থ পরিবেশ নিশ্চিত করার আবেদনও জানান। এবং সেই পরিবেশে যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নির্ভয়ে কাজ করতে পারে।

আইএমএ এও উল্লেখ করেছে যে, করোনার জেরে ২০২০ থেকে ভারতে ১ হাজার ৪০০ জনেরও বেশি চিকিৎসকের মৃত্যু হয়েছে। এই তথ্য থেকেই স্পষ্ট যে করোনা মহামারি কতটা প্রভাব বিস্তার করেছে দেশে। যার চোখরাঙানি থেকে রেহাই পায়নি চিকিৎসকরাও। হাজারেরও বেশি চিকিৎসেকর মৃত্যু তারই প্রমাণ। মনে রাখতে হবে এই চিকিৎসকরা করোনার চিকিৎসা করছিলেন নতুন সৃষ্ট হওয়া একটা ভাইরাসের বিরুদ্ধে যা কিনা আজ কিংবা কাল কিংবা কয়েক বছর পর তার শক্তি হারাবে ।

ওই চিকিৎসকরা আদতে যে বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন কিংবা সাধারণ চিকিৎসক যাই হোন না কেন করোনা উত্তর জীবনে তাঁদের অভাব অনুভূত হবে প্রতি পদে পদে।শুধুই চিকিৎসক নয় এই সময়ের মধ্যে আমরা হাজারেরও বেশি প্রশিক্ষিত নার্স আর স্বাস্থ্যকর্মীদের হারিয়েছি। সব মিলিয়ে করোনা আমাদের ভবিষ্যতের চিকিৎসা দুনিয়ায় একটি স্থায়ী ক্ষত সৃষ্টি করে যাচ্ছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…