জানেন শাহরুখ খানের দেহরক্ষী কত টাকা বেতন পান?

নিউজ ডেস্ক: বলিউডের অভিনেতা অভিনেত্রীদের সম্বন্ধে জানতে আমাদের আগ্রহের শেষ নেই। বলিউডের প্রায় প্রত্যেক অভিনেতার নিজস্ব বডিগার্ড রয়েছে। তাদের যেমন পি আর টিম থাকে, তেমনই থাকে পার্সোনাল বডিগার্ড, যে সর্বক্ষণ ওই অভিনেতার ছায়া সঙ্গী হয়ে থাকে।

বলিউডের কিং খান, শাহরুখ, তিনি বলিউড বাদশা। তার নিরাপত্তার বিষয়টিও হওয়া চাই তেমন জোরদার। শাহরুখ খানের নিরাপত্তার দায়িত্ব দেখভাল করেন তেমনই একজন, রবি সিংহ।

এই রবি সিংহ শুধু কিং খানের জন্য কাজ করেছেন এমনটা নয়, ভারতে কোনও আন্তর্জাতিক তারকা এলে ডাক পড়ে রবি’র। প্যারিস হিলটনসহ অনেক সেলিব্রিটির দেহরক্ষী হিসেবে কাজ করেছেন তিনি। শাহরুখের রাস্তায় ফেলে দেওয়া সিগারেট পর্যন্ত নিজের হাতে তুলে ডাস্টবিনে ফেলে দেন এই দীর্ঘাঙ্গী সুদর্শন দেহরক্ষী।

শাহরুখের দেহরক্ষী রবি অনুরাগীদের হাত থেকে বাদশাকে প্রতিনিয়ত রক্ষা করে চলেন।

কিং খান একমাত্র তিনি সব থেকে বেশি টাকা দেন তার দেহরক্ষী রবিকে।এই রবির বাৎসরিক আয় ২.৫ কোটি টাকার উপরে। অন্যান্য তারকারা যেমন সালমান তার দেহরক্ষী শেরাকে দেন বছরে ২ কোটি টাকা, সেখানে কিং খান এক ধাপ এগিয়ে চলেন বৈকি। শুধু যে বিরাট অঙ্কের টাকা দেন তিনি এমনটা নয়, যে কোনো অনুষ্ঠানে রবি হলেন কিং খানের ছায়াসঙ্গী।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…