গোটা পাড়ার বিল কী আমাকেই দিতে হবে? সোশ্যাল মিডিয়ায় সরব হরভজন

ওয়েব ডেস্ক : কিছুদিন ধরেই সিইএসসি-র লাগামছাড়া বিদ্যুতের বিল নিয়ে সরব হয়েছিল কলকাতায় সাধারণ মানুষ। এর জেরে বিক্ষোভের ছবি সামনে এসেছে। তবে শুধুমাত্র কলকাতাতেই নয় গোটাদেশের ছবিটা একইরকম৷ শুধুমাত্র সাধারণ মানুষ নয় তারকাদের ক্ষেত্রেও একই অবস্থা। আকাশ ছোঁয়া বিদ্যুতের বিলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিভিন্ন তারকারা। এমনকি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশও করতে দেখা গিয়েছে অনেককেই। সেই তালিকায় এবার যোগ হল হরভজন সিংয়ের নাম। তারকা প্লেয়ারের বাড়িতে প্রায় ৭ গুন বেশি বিদ্যুতের বিল পাঠানোয় হতবাক ভাজ্জি৷

এই নিয়ে রীতিমতো অসন্তুষ্ট হরভজং সিং৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। যদিও সেটা নিছক রসিকতার ছলে। টুইটারে হরভজন সিংতার বিদ্যুতের বিলের বিস্তারিত বর্ণনা দিয়ে সরবরাহকারী সংস্থাকে উদ্দেশ্য করে জানতে চেয়েছেন যে, সারা পাড়ার বিল তাঁর বাড়িতেই পাঠানো হয়েছে কিনা! এমনকি বিষয়টি আদানি বিদ্যুৎ সংস্থাকে ট্যাগ করে টুইটারে ভাজ্জি লেখেন, “এত বিল, সারা মহল্লার একসঙ্গে পাঠানো হয়েছে নাকি?? সাধারণ বিল থেকে ৭ গুন বেশি??? বাহ্!”

এদিন হরভজন তাঁর টুইটে দাবি করেছেন বিদ্যুৎ সংস্থার পাঠানো টেক্সট ম্যাসেজ অনুযায়ী তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটের বিদ্যুতের বিল এসেছে ৩৩,৯০০ টাকা। এই ঘটনার কয়েকদিন আগে পঞ্জাব সরকার হরভজনের খেলরত্নের মনোনয়ন প্রত্যাহার করায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। সেইসময় হরভজন নিজেউ সোশ্যাল মিডিয়ায় সেই বিতর্কে জল ঢেলেছিলেন। তিনি জানিয়েছিলেন, খেলরত্নের জন্য যে যোগ্যতামান বিবেচনা করা হয়, কিন্তু তাতে আটকে যাচ্ছেন বলে তিনি নিজেই পঞ্জাব সরকারকে মনোনয়ন প্রত্যাহার করার অনুরোধ করেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…