নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: যৌথ উদ্যোগে চারাগাছ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হলো হলদিয়ায়।শিল্পনগরী হলদিয়া আজ দূষণের কবলে জর্জারিত।প্রকৃতির সর্বত্রই নির্বিচারে চলছে সবুজ নিধন লীলা।আর একাজে অগ্রণী ভূমিকা নিচ্ছে কিছু অবুঝ মানুষ। অন্যদিকে সুপার সাইক্লোন আমফান ঝড়ের তাণ্ডবে সমগ্র হলদিয়া নগরীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উপড়ে পড়েছে রাশি রাশি সবুজ গাছ।ফলস্বরূপ পরিবেশ দূষণের উপক্রম আরও দীর্ঘ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে।তাই হলদিয়া এলাকায় “ফিনিক্স পরিবার” ও “জিওগ্রাফি গাইড সেন্টার” যৌথ উদ্যোগে গ্রহণ করেছে এক অভিনব প্রয়াস, যার লক্ষ্য ধরনীকে সবুজ,সুন্দর ও দূষণমুক্ত করে তোলা।
সংগঠনের ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন প্রান্তে করে চলেছে বৃক্ষরোপণ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার হলদিয়া ব্লকের সাপুয়া গ্রামের প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হলো, বিভিন্ন প্রজাতির ফলের চারা।যা সাহায্যে এলাকার প্রত্যেকেই নিজের বাড়ির চারপাশে সুন্দর বাগান তৈরি করতে পারবে। সংগঠনের পক্ষ থেকে মিন্টু দাস,অনুপম বেরা,নবদ্বীপ প্রামানিক,স্বাগতা বেরারা জানান,সেন্টারের ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের নিজেদের টিফিন খরচ বাঁচিয়ে অর্থিক সাহায্য দিয়ে সংগঠনকে বহুসংখ্যক চারাগাছ প্রদান করেছেন।
সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়,তারা আগামী দিনে আরো বহু সংখ্যক বৃক্ষ রোপন ও প্রদানের সাথে সাথে দুঃস্থদের শীতবস্ত্র প্রদানের দিকে প্রস্তুতি নিচ্ছেন।
তাঁদের সকলেরই লক্ষ্য সবুজ,সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি করার সাথে সাথে মানবতাকে উজ্জীবিত করা।যাতে করে পরবর্তী প্রজন্ম নির্বিঘ্নে জীবন-যাপন করতে পারে। এই করোনা আবহে সবরকম বিধি নিষেধ
মেনেই এগিয়ে চলেছে কর্মসূচি।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…