এখন খবর

হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে বিপর্যয়; কমপক্ষে ২২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:  অক্সিজেন ট্যাঙ্কার লিক করে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মহারাষ্ট্রের হাসপাতালে। নাসিকে ডা. জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক করে বিপর্যয়। এই ঘটনায় কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় হাসপাতালের ভেন্টিলেটরে ছিলেন ওই ২২ জন রোগী। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। এই ঘটনার সময় ওই হাসপাতালে ১৭১ জন রোগী ছিলেন।বহু রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই প্রসঙ্গে FDA মন্ত্রী ডা. রাজেন্দ্র শিঙ্গানে বলেছেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট নিচ্ছি। আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। জড়িতদের রেয়াত করা হবে না।’

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, ট্যাঙ্কারে অক্সিজের ভর্তি করা হচ্ছিল। সেই সময়ই ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক করে। পরিস্থিতি সামলাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, নাসিকে ট্যাঙ্কারে ভালভ লিক করে এই ঘটনা ঘটেছে। প্রচুর পরিমাণে অক্সিজেন লিক করেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে যে গতিতে সংক্রমণ বাড়ছে,তাতে এবার সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটতে চলেছে মহারাষ্ট্র। খুব শীঘ্রই হয়তো সে রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মঙ্গলবার এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সে রাজ্যের দুই মন্ত্রী। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে সংবাদমাধ্যমে বলেছেন, করোনা পরিস্থিতি পর্যালোচনা করে তাঁরা মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ লকডাউনের সুপারিশ দিয়েছেন।

উল্লেখ্য, করোনাকালে দেশে অক্সিজেন ট্যাঙ্কারের ঘাটতি দেখা গিয়েছে;  মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি বিপজ্জনক। এই আবহে এদিন যে দুর্ঘটনা ঘটল হাসপাতালে, তাতে উদ্বেগ আরও বাড়ল।

 

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…