এখন খবর

পরীক্ষার্থীদের ‘অসুবিধা’, চাক্কা জ্যাম কর্মসূচির সময় বদলাল ঝাড়খন্ড দিশম পার্টি

নিউজ ডেস্ক : টেট পরীক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে নিজেদের আন্দোলনের কর্মসূচিতে ‘শিথিলতা’ আনল ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান। সকাল ৬টার পরিবর্তে তাদের রেল রোকো এবং চাক্কা জ্যাম কর্মসূচি শুরু হবে দুপুর ১টা থেকে। আর শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করলেন ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য কমিটির সভাপতি মোহন হাঁসদা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঝাড়খন্ড দিশম পার্টির রাজ্য কমিটির সভাপতি বলেন, ‘কেন্দ্রীয় সরকারের কাছে আদিবাসীদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমরা। বিশেষ করে জনগণনার সময় আদিবাসীদের সারনা ধর্ম-র জন্য পৃথক কলাম কোডের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু দেশের ১৫কোটি আদিবাসীদের দাবি উপেক্ষিতই থেকে গিয়েছে। ‘

হাঁসদা বলেন, ‘বাধ্য হয়ে ৩১ জানুয়ারি আদিবাসী অধ্যুষিত ৫টি রাজ্যে সকাল থেকে রেল রোকো এবং চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে আমরা জানতে পেরেছি আগামীকাল টেট পরীক্ষা আছে। তাই আগামীকালের কর্মসূচির ক্ষেত্রে আমরা কিছুটা পরিবর্তন আনছি।’

জানা গিয়েছে, রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির সঙ্গে গৌড়বঙ্গের তিনটে জেলাতেও এই কর্মসূচি পালন করা হবে। তবে ঝাড়খন্ড দিশম পার্টির এই ঘোষণার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন টেট পরীক্ষার্থী সহ অভিভাবকেরা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…