এখন খবর

হামর মাঁঞভাখি কুড়মালি ! একুশের শ্রদ্ধায় দীপ্তি মাহাত

হামর মাঁঞভাখি কুড়মালি                                            দীপ্তি মাহাত
(গবেষক ছাত্রী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়)

মাতৃ স্বাদ থেকে আজও বঞ্চিত কুড়মালি ভাষা ৷
মাতৃজঠর থেকে শেখা ভাষা একদিন মুছে যায় ৷ কুড়মালি ভাষার ঐতিহাসিক গুরুত্ব আজ নেই বললেই চলে ৷ কোথায় যেন ভাষার সঙ্গে ভাষার টিকে থাকার লড়াই ৷ চাপিয়ে দেওয়া ৷ ক্ষুদ্র ক্ষুদ্র ভাষা গোষ্ঠীকে অপ্রাসঙ্গিক করে দেওয়ার লড়াই ৷
রাষ্ট্র বলছে প্রত্যেক মানুষ তার নিজের ভাষায় কথা বলবে, সংবিধান বলছে প্রত্যেক মানুষ তার মাতৃভাষায় কথা বলবে তার অধিকার আছে ৷ ভাষার জন্য মানুষ শহীদ হচ্ছে, ভাষার জন্য দেশ ভাগ হচ্ছে ৷ ভাষার মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষ এক অন্যের সঙ্গে ভাব বিনিময় করছে, ভাষায় মানুষ্য জাতির মেরুদন্ড ৷ রাষ্ট্র বা সরকার স্বীকৃতি দিচ্ছে, কিন্তু চর্চা হচ্ছে হচ্ছে কই ?

ভাব বিনিময়ের মাধ্যম হলো ভাষা ৷ কিন্তু নীতিগত বৈষম্যর স্বীকার হচ্ছে , ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে, লুপ্ত হচ্ছে অনেক প্রাচীনতম ভাষা ৷ এই ধরুন কুড়মালি ভাষা স্বীকৃতি পেয়েছে ২০১৭ সালে ৷ সঙ্গে রাজবংশী, কামতাপূরি দ্বিতীয় রাজভাষা হিসাবে আলোচনা,সেমিনার, সাহিত্যে বিস্তৃত ভাবে আলোচনা হচ্ছে ৷ প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠিত রুপ দেওয়ার উদ্যেগই বা হচ্ছে কই! প্রাত্যহিক জনজীবনে ব্যবহৃত ভাষার মূল্যায়নই বা হচ্ছে কোথায়! প্রত্যেক ভাষায় স্ব-স্ব স্বন্ত্রতা আছে ! তার নিজস্ব ভাব বিষয় বস্তু ব্যকরন গত গুন আছে ৷ বার বার প্রাতিষ্ঠানিক জায়গা থেকে উপ বলে ষড়যন্ত্রের স্বীকার হচ্ছে না তো?

প্রত্যেক ভাষায় সংরক্ষন হোক, চর্চা হোক, সবাই নিজের ভাষায় কথা বলুক ৷ আঞ্চলিক গোষ্ঠী সমূহের ভাষাকে গুরুত্ব দেওয়া হোক ৷ কর্মক্ষেত্রে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হোক ৷ যাতে সময়ের মূল্যবোধে ভাষার গুরুত্ব অপরিসীম থাকে ৷ এই যে ধরুন কোন একটা ভাষা সামাজিক জীবনের অঙ্গ ৷ একজন সাঁওতালি ভাষা জানা মানুষ যখন তার কমিউনিটি তে বিলং করবে ৷ তখন তার ভাষায় তার মাধ্যম হয়ে ৷ রাষ্ট্র যে নীতি নিয়ে ভাষা চর্চা করছে! তা সন্দেহ থেকেই যায় ৷ ২১ শে ফেব্রুয়ারী ভাষাদিবস ওই একটা দিন সোশ্যাল মিডিয়া, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কিছু সিলেক্টটিভ জায়গাতে পালন করলে ৷ মাতৃভাষা আদৌও পরিপুষ্ট বা সঞ্চারিত হবে তা বলা বাহুল্য ৷

কুড়মালিও একটি আদিম স্বতন্ত্র ভাষা, প্রতিষ্ঠানিক জায়গায় স্ব-বিরোধীতার ফলে লুপ্তপ্রায়ের পথে হারাতে বসেছে ৷ যদিও পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দিয়েছে এবং বিধানসভায় বিল পাশ করেছে ২০১৭ | পশ্চিমবঙ্গে ৯ জেলায় ৪২ লক্ষ কাছাকাছি মানুষের বাস ৷ মূলত পূরুলিয়া,ঝাড়গ্রাম, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুরে এর সংখ্যা টা বেশি কুড়মালি ভাষায় কথা বলে ৷ আজো তাদের লিপির স্বীকৃতি নেই, সংরক্ষনের ব্যবস্থা নেই ৷ এই ভাবে অসংখ্য স্ব-ভাষা হারিয়ে যাচ্ছে আধুনিক যুগে চর্চা এবং পরিচর্যার অভাবে ৷ স্বাধীন রাষ্ট্রের অনেক ভাষায় তার স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত ৷

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…