তৃণমূলের কাটমানি নেওয়া শৌচালয়ের পার্থ চ্যাটার্জী ঢুকলে দেওয়াল ভেঙে বের করতে হবে! কটাক্ষ দিলীপের

নিজস্ব সংবাদদাতা: কাটমানি নিয়ে তৃণমূলের ভূমিকার তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। তিনি বলেন, তৃণমূলের লোকেরা সর্বত্রই কাটমানি নিচ্ছেন। আর সেই কাটমানি নিয়ে সরকারি প্রকল্প রূপায়িত করতে হিমশিম খাচ্ছেন মানুষ। সেই তৃনমূলকে তোলা দিতে গিয়ে মানুষ ঠিক মত প্রকল্প রূপায়ন করতে পাচ্ছেননা। যেমন পায়খানা ঘর বানানোর জন্য টাকা বরাদ্দ ১০ হাজার আর দিদির ভাইরা মেরে নিচ্ছেন ৩হাজার। এরপর সেই ঘর হল কেমন?

দিলীপ ঘোষ বলেন, ‘দেওয়াল হলতো প্লাস্টার নেই আর প্লাস্টার হল তো ছাদ নেই। তারপর যদিও ঘর হল তো দরজা ছোট। সেই দরজা দিয়ে যদি কোনও মোটা লোকের ঢোকার দরকার হয়? পারবে? ‘ জনতা সমস্বরে বলে ওঠে,  না।
এরপরই ঘোষ বলেন, আমাদের একজন শিক্ষামন্ত্রী আছেন, পার্থ চ্যাটার্জী। ইয়া মোটা। ঠেলেঠুলে ঢুকিয়ে দিলেন। আর বেরুতে পারবে? দেওয়াল ভেঙে বের করতে হবে।

বুধবার পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় জনসভা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। কেশপুরের খেতুয়াবাজার, ক্ষীরপাইয়ের হালদারদিঘী, ঘাটাল–সহ প্রতিটি জায়গায় সভা থেকে শাসকতল তৃণমূলকে কড়া আক্রমণ করেন তিনি। শাসকদলকে ‘‌পকেটমারের দল’‌ বলে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি। শাসকদলের অনুগামীদের উদ্দেশ্যে  দিলীপ ঘোষ বলেন, ‘‌গুন্ডা, বদমাইশ, পকেটমার, সমাজবিরোধীদের দল হয়ে গিয়েছে তৃণমূল। কোনও ভদ্রলোক আর তৃণমূল করেন না। মে মাসে দিদির বিসর্জন হবে। নবান্ন থেকে গঙ্গায় যাবেন তিনি।’‌

তিনি বলেন, ‘‌তৃণমূল পুরোপুরি দুর্নীতিতে সমৃদ্ধ একটি দল। এখন তৃণমূল নেতাদের দেখুন— যারা কয়েকদিন আগে ভাঙা সাইকেল চালাত, তারা এখন মোটরবাইক চালাচ্ছে, গাড়ি চড়ছে। এদিন ঘোষ জানিয়ে দেন, এবার নির্বাচন হবে মোদির পুলিশ দিয়ে। রাজ্যের পুলিশকে ১০০মিটার দুরে বসিয়ে রাখা হবে। দিদির ভাইরা ভোট লুট করতে হলে ডান্ডা খাবেন আর পিঠে দাগ নিয়ে হাসপাতালে ভর্তি হবেন। এদিন কেশপুরের মত জায়গাতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…