দিদির পুলিশ খৈনি খাবে আর দাদার পুলিশ ভোটের ডিউটি করবে।’ রাষ্ট্রপতি শাসনেই বিধানসভার ভোটের ইঙ্গিত দিলীপের

নিজস্ব সংবাদদাতা: ২০২১ বিধানসভা নির্বাচন যে রাষ্ট্রপতি শাসনেই হতে চলেছে এ ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একশ শতাংশই যেন নিশ্চিত। রবিবার হলদিয়ায় দলীয় কর্মসূচিতে এমনটাই প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। বললেন,” আমি আপনাদের এখানে ঘোষণা করছি আগামী বিধানসভা ভোট দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। খাঁকি পোশাকের পুলিশকে বুথ থেকে ১০০ মিটার দূরে আম গাছের তলায় চেয়ার পেতে দেওয়া হবে সেখানে বসে বসে খৈনি খাবেন আর ভোট দেখবেন।” বিজেপির তরফ থেকে বহুবারই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল আগে থেকেই আর রাষ্ট্রপতি শাসন ছাড়া পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করা সম্ভব নয়। তাই পক্ষান্তরে দিলীপ যে রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিলেন তা বলাই বাহুল্য।

বিধান সভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য বিজেপি রাষ্ট্রপতি শাসন নিয়ে চাপ তৈরি করে চলেছে কেন্দ্রীয় নেতৃত্বের ওপর যাতে কেন্দ্র সরকারের তরফে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করা হয়। ঠিক সেই উদ্দেশ্য নিয়েই গত বুধবার অমিত শাহ বঙ্গ সফরে এলে বিমান বন্দরে হাজির করা হয়েছিল পটাশপুরের নিহত মদন ঘড়ুইয়ের পরিবারের সদস্যদের। অন্যদিকে অমিত শাহও কয়েকদিন আগেই এ রাজ্যে রাজ্য পুলিশ দিয়ে শান্তিপূর্ন নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন।

রবিবার হলদিয়ায় দিলীপ ঘোষ বলেছেন , “দিল্লি থেকে চক্রাবক্রা পোশাক পরে দাদার পুলিশ আসবে। হাতে লাঠি ও বন্দুকও থাকবে। দিদির যেসব ভাইয়েরা উৎপাত করেন এখনও পর্যন্ত শুধরে যাননি তারা শুধরে যান নয়তো হাত-পা ভাঙ্গে বা মাথা ফাটাবে। হসপিটাল হয়ে বাড়ি যেতে হবে নয়তো সোজা শ্মশানে যেতে হবে। যারা ভয় দেখাচ্ছে তাদের বলেদিন দিন শেষ হয়ে গেছে। হাত তুলে কথা না বলে চোখ নামিয়ে কথা বলুন। আগামী মে মাসে দিদিমণিকে ১৪ তলা থেকে বিসর্জন দেওয়া হবে গঙ্গায়।”

রাজ্য জুড়ে গনতন্ত্র নেই, কায়েম হয়েছে হিটলারি শাসন এবং মমতা ব্যানার্জী হচ্ছেন শাড়ি পরা হিটলার এমনটাই দাবি করে এদিন দিলীপ ঘোষ রাজ্যের মূখ্যমন্ত্রীকে শাড়ি পরা হিটলার বলেও কটাক্ষ করে বলেন, ” মমতা ব্যানার্জীর মত স্বৈরাচারী আর কেউ হয়না। উনি শাড়ি পরা হিটলার। তাই পশ্চিমবাংলার মানুষ আজ মুক্তি চাইছে।”

রাষ্ট্রপতি শাসনের উপযোগী যে বাংলা তা তুলে ধরতে বিজেপির দ্বিতীয় অস্ত্র হল রাজ্য থেকে গত কয়েক বছরে কয়েকজন সন্দেহভাজন উগ্রপন্থীর গ্রেপ্তার। খাগড়াগড় থেকে শুরু করে সাম্প্রতিক কালে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হওয়া সন্দেহ ভাজন আল কায়দা জঙ্গির গ্রেপ্তার প্রসঙ্গ উল্লেখ করে দিলীপ ঘোষ বলেছেন, “বোম- বন্দুকের কারখানা পাওয়া যাচ্ছে বাংলায়। বাংলায় উগ্রপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। আল-কায়েদার সঙ্গে সঙ্গে সমস্ত রকম উগ্রপন্থীদের আজ পশ্চিমবঙ্গে ডেরা। সারা পশ্চিমবাংলায় জুড়ে জাল বিস্তার করে আছে।”

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…