ওয়েব ডেস্ক : গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এবছর রাজ্য সরকারের তরফে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছিল। তা নিয়েই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত। গাছ লাগানোর নামে দুর্নীতি করছে রাজ্য সরকার, এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গাছ লাগানোর ক্ষেত্রেও দুর্নীতি করছেন মুখ্যমন্ত্রী। তার মতে মুখ্যমন্ত্রী যে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন আদেও তার কোনো প্রকার পরিকল্পনা করেননি বলেই দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি।
এদিন দিলীপ ঘোষ বলেন, গাছ লাগানোর জন্য প্রতিবছর কেন্দ্রের তরফে মোট ৩টি প্রকল্পের টাকা পায় রাজ্য সরকার। কিন্তু রিপোর্ট অনুযায়ী যা গাছ লাগানো হয়েছে তার প্রায় ৪০ শতাংশই বিক্রি করা হয়েছে। তাঁর দাবি, যা গাছ লাগানো হয়েছে বলে রাজ্য সরকার দাবি করছেন তা আদৌ লাগানো হয়েছে কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি আরও বলেন, “নদিয়া জেলায় গাছ লাগানোর নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। ৭ টাকা করে যে কলাগাছের চারা বিক্রি হয় তা সরকারের তরফে তা কেনা হয়েছে ১৬ টাকা করে। ৬০ টাকার নারকেল গাছের চারার অর্ডার দেওয়া হয়েছে ২৬০ টাকায়।”
শুধু তাই নয় মুখ্যমন্ত্রী যে ৫ কোটি গাছ লাগানোর ঘোষণা করেছেন সে বিষয়ে আদৌ তিনি কোনো পরিকল্পনা করেছেন কিনা সে বিষয়েও মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন রাজ্য বিজেপি সভাপতি।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…