নিজস্ব সংবাদদাতা: শিলচররের অধ্যাপক ও প্রেসিডেন্সির প্রাক্তনী সৌরদীপ সেনগুপ্তকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। দিল্লির হিংসার পরিপ্রেক্ষিতে ওই অধ্যাপক তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে পোষ্ট করেছিলেন, ”আমরা এক গনহত্যাকারিকে দুবার নির্বাচিত করেছি।” এই পোষ্ট ভাইরাল হতেই গ্রেপ্তার হন অধ্যাপক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই গ্রেপ্তারকে সমর্থন জানিয়ে শনিবার খড়গপুরের এক দলীয় কর্মসুচীতে অংশ নিতে এসে দিলীপ ঘোষ জানান, ”দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সম্বন্ধে যে মন্তব্য করেছেন ওই অধ্যাপক তাতে শুধুই গ্রেপ্তার নয় আরও কঠিন শাস্তি হওয়া উচিৎ। উনি প্রধানমন্ত্রীর পাশাপাশি আরএসএস ও বিজেপি সম্পর্কেও খারাপ মন্তব্য করেছেন।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে দিলীপের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘দিলীপ বাবুকে জেলে রাখলে আরও ভাল হয়।’ এদিনই মেদিনীপুর শহরে মহিলা তৃণমূলের জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী। সেখানেই তিনি বলেন, ” ওই অধ্যাপক কী বলেছেন, তাঁকে কেন গ্রেপ্তার করা হয়েছে বলতে পারবনা কারন আমি এখনও বিষয়টা দেখিনি তবে দিলীপ ঘোষ যা সব বলে বেড়ান, যা উচ্চারন করেন তাতে ওনার জেলে থাকা উচিৎ, উনি জেলে থাকলে ভাল হয়।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…