(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও নিষেধাজ্ঞা উঠলেও পুলিশ-নুলিয়ার কড়া নজরদারি ছিল সমুদ্র স্নানে ।এদিন রামনগর ১ ব্লকের বিডিও আশিস রায় বলেন,” দিঘা এবং সংলগ্ন সৈকতগুলোতে সমুদ্রস্নানের ওপর আর কোনও নিষেধাজ্ঞা নেই।পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক।মঙ্গলবার সকাল থেকেই পর্যটকদের স্নানের জন্য সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বুলবুল ঝড়ের পরিপ্রেক্ষিতে গত রবিবার পর্যন্ত সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করে ছিল প্রশাসন। পাশাপাশি দিঘা ছাড়তে বলা হয়েছিল পর্যটকদের।পর্যটকরা দিঘা ছাড়তে শুরু করেছিলেন।কিন্তু রবিবার দিঘার আকাশ ছিল উজ্জ্বল।স্বাভাবিক ভাবেই পর্যটকরা সমুদ্রে নামতে থাকেন।
ঘটনাক্রমে এদিনই সমুদ্রে নেমে তলিয়ে যান উত্তর ২৪ পরগনার বারাসতের যুবক ইন্দ্রনীল মজুমদার।মৃতদেহ উদ্ধার হয় তার।এরপরই সমুদ্র অশান্ত বুঝেই রবিবার সন্ধেয় ফের সমুদ্রস্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।মঙ্গলবার পর্যন্ত সমুদ্রস্নান বন্ধ থাকবে বলে প্রচার করে পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পর্যটকরা যাতে বেপরোয়া না হতে পারেন সে জন্য বাড়তি নজরদারিরও ব্যবস্থা করেছিল প্রশাসন।পরিস্থিতি বুঝেই পরিবর্তী সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়েছিলেন জেলাশাসক পার্থ ঘোষ।নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরই মাইক প্রচারে স্নানে নেমে পর্যটকদের বেপরোয়া হতে বারণ করা হয়েছে।কোমর জলের গভীরে যেতে নিষেধ করা হয়েছিল।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…