Categories: এখন খবর

স্বামীর পর গ্রেপ্তার প্রেমিকও, দিঘার হোটেলে খুন পিয়ালি রহস্য সমাধানে এখনও আঁধারেই পুলিশ

নিজস্ব সংবাদদাতা: দিঘার হোটেলে খুন হওয়া গৃহবধূ পিয়ালি দেঁড়ের   প্রেমিক অভিজিৎ পালকে গ্রেপ্তার করল পুলিশ।শনিবার রাতে হুগলির ডানকুনির চন্দনপুর থেকে তাকে গ্রেপ্তার করেছে দিঘা থানার পুলিশ। আগের দিনই গ্রেপ্তার করা হয়েছিল পিয়ালির স্বামীকে। খোঁজ চলছিল প্রেমিকের। অবশেষে মিলল তাকেও। কাঁথি আদালতের নির্দেশে রবিবার তাকে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হুগলি জেলার ডানকুনির ক্ষুদিরাম বসু পল্লীর বছর উনিশের পিয়ালি  দেঁড়ে চারবছরের ছেলেকে নিয়ে ঘর ছেড়েছিল গত ১০ নভেম্বর। পালিয়েছিল স্বামীর বন্ধু অভিজিতের সাথে। অথচ ১২ নভেম্বর দিঘার হোটেলে সে ছেলেকে নিয়ে একাই আসে। ওই দিন রাতেই  বোন মিতালিকে ম্যাসেজ করে জানায় জীবন সংশয় তার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ম্যাসেজ পেয়ে পিয়ালির পরিবার হুগলির ডানকুনি থানায় হাজির হয় পরের দিন অর্থাৎ ১৩ নভেম্বর সকালেই।তাঁরা ডানকুনি থানাতে থাকার সময়ই দিঘা থানা থেকে পিয়ালি মৃত্যুর খবর যায়।ঘটনায় অভিজিৎ পালের প্রত্যক্ষ যোগ খুঁজে পেয়েছিল পুলিশ।কিন্তু তার মধ্যে পিয়ালির স্বামী প্রসেনজিৎ আর হোটেল মালিক কার্তিক জানা গ্রেপ্তার হওয়ায় রহস্য আরও জটিল হয়ে উঠেছিল।পুলিশ মনে করছে, শুধুই পরকীয়া নয়, আরও কোনও গভীর রহস্য রয়েছে। যার মধ্যে প্রসেনজিৎ- অভিজিৎ এবং কার্তিক যুক্ত ছিল!

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘার হোটেলে  খুন , আত্মহত্যা নতুন কিছু নয়। তাতে সচরাচর হোটেল মালিকরা গ্রেপ্তার হয় না।প্রশ্ন উঠেছে নির্জন, মাত্র দু-কামরার হোটেল যেখানে সিসিটিভি নেই , নিরপত্তারক্ষী নেই , তাহলে কেউ কি পিয়ালিকে এই হোটেলে থাকার জন্য বলেছিল?পিয়ালির স্বামী, প্রেমিক , হোটেল মালিক কি কোনওভাবে এক সূত্রে বাঁধা?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুখ খুলছে না পুলিশ।কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক চক্রবর্তী বলেন,” ধৃত তিনজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।দ্রুতই জট  কাটবে রহস্যের।” গত ১৩ নভেম্বর দিঘার মহাপ্রভূ হোটেল থেকে উদ্ধার হয়েছিল পিয়ালির ঝুলন্ত দেহ । দুটো হাত সামনের দিকে রুমাল দিয়ে বাঁধা। পাশে চারবছরের ছেলে দেবজ্যোতি ব্যস্ত ছিল মোবাইলে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি যে খুনের এটা প্রথম থেকেই ধরে নিয়েছিল পুলিশ।কারণ, পিয়ালি গলায় ওড়না নিয়ে ঝুলে থাকলেও তার হাত দুটো সামনের দিকে বাঁধা ছিল। পিয়ালির ছেলেও পুলিশকে জানিয়েছিল, রাতে তাদের হোটেলের ঘরে একজন লোক এসেছিল। যাকে সে চেনে কিন্ত নাম জানেনা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…