দিঘায় ডুবে গেল মাছভর্তি লঞ্চ, উদ্ধার নিখোঁজ মাঝির মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা: দিঘা; দিঘায় গভীর সমুদ্র থেকে ফেরা মাছ ভর্তি একটি লঞ্চ ডুবে গিয়ে মৃত্যু হল লঞ্চের এক মৎসজীবীর। বুধবার সকালে মধ্যবয়স্ক ওই মৎসজীবীর দেহ উদ্ধার করেছে দিঘা কোস্টাল থানার পুলিশ। জানা গেছে গৌরহরি ঋষি নামের ওই ব্যক্তির বাড়ি কালীনগর এলাকার বজবজিয়া গ্রামে। মঙ্গলবার সন্ধায় দিঘা মোহনার অদুরেই শঙ্করপুর মৎসবন্দরে যাওয়ার জন্য সমুদ্র খাড়ির চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় লঞ্চটি।

সন্ধা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। উল্টে যাওয়ার পরই ধীরে ধীরে তা জলের টানে সমুদ্রের দিকে তলিয়ে যেতে থাকে। লঞ্চটি উল্টে যাওয়ার সময় লঞ্চে থাকা ৭জন মৎসজীবী সাঁতরে পাড়ে আসতে সক্ষম হলেও নিখোঁজ হয়ে যান গৌরহরি। মনে করা হচ্ছে কোনও ভাবে লঞ্চে আটকে রয়ে গিয়েছিলেন তিনি, মৃত্যুর পরে ভেসে ওঠে তাঁর দেহ।

দিঘা মৎসজীবী তথা মৎসব্যবসায়ীদের নেতা শ্যামসুন্দর দাস জানান, “দীর্ঘ পক্ষকাল সমুদ্র বক্ষে মাছ ধরার পর শঙ্করপুর বন্দরে ফিরছিল মা মহামায়া নামের ওই লঞ্চটি। দিঘা মোহনা থেকে অদুরেই দুর্ঘটনাটি ঘটে। অর্ধ কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয় এই ধরনের দুর্ঘটনায় তার ওপর একটি প্রানের ক্ষতি আরও বেশি।”
সূত্র মারফৎ জানা গেছে এই ধরনের লঞ্চ গুলির মূল্য ২৫ থেকে ৩০ লক্ষ টাকা। এর সঙ্গে ভর্তি মাছের মূল্য, ১৫ দিনের সমুদ্র যাত্রার খরচ, মৎসজীবীদের মজুরি ইত্যাদির পুরোটাই লোকসান হয় লঞ্চের মালিকদের।

দাস জানিয়েছেন, ‘প্রতি বছরই এই ক্ষতির শিকার হতে হয় লঞ্চ ব্যবসায়ীদের। খাড়ির নাব্যতা দিন দিন কমছে। প্রায় ১দশক ড্রেজিং হয়নি খাড়িতে। দীর্ঘদিন ধরে সরকারের কাছে আমরা দাবি করে আসছি ড্রেজিং করার জন্য কিন্তু সরকার কর্ণপাত করেনি। তারই মূল্য দিলেন লঞ্চের মালিক কালীনগরের বাসিন্দা পৃথ্বীরাজ পয়ড়া। প্রানের বিনিময়ে মূল্য চোকালেন গৌরহরি ঋষি। বাড়ির কাছে বাড়ি ফেরা হলনা তাঁর। গতবছরও এই খাড়ির চড়াতেই ধাক্কা লেগে আগুন লেগে গিয়েছিল একটি ট্রলারে। সরকারের ঘুম তবুও ভাঙেনা।”

পাড়ে ফিরে আসা মৎসজীবীরা জানিয়েছেন দুর্যোগপূর্ন আবহাওয়া ছিল ফলে চড়ার অস্থিত্ব নজরে আসেনি। লঞ্চটি সরাসরি চড়ায় গিয়ে ধাক্কা মারে এবং বালি মিশ্রিত গাঢ় পলি মৃত্তিকায় আটকে যায় সেটি আর ক্রমশ কাত হয়ে উল্টে ডুবে যায়। এরপর সমুদ্রের পৃষ্ট টানে তা ধিরে ধিরে সমুদ্র গর্ভের দিকে চলে আসে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: digha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…