Categories: এখন খবর

মৎসজীবীদের জালে উঠে এল পাখি মাছ, হৈ চৈ দিঘায়, দাম উঠল ১০হাজার

সমুদ্রে এভাবেই ওড়ে পাখি মাছ

নিজস্ব সংবাদদাতা: কখনও বিশালাকার কৈ ভোলা তো কখনও ডেভিল ফিস। তিমি , সার্ক কি আসেনি পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘা মোহনার মাছের বাজারে। আর সেসব দেখার জন্য সমুদ্র ভ্রমনে আসা পর্যটকদের একাংশের নেশাই হল দিনান্তে অন্তত একটি বার বাজারে ঢুঁ মারা। আর এমনই ঢুঁ মারতে গিয়ে ‘মার দিয়া কেল্লা ‘ অবস্থা কয়েকজন পর্যটকের। কারন সোমবার দিঘাতে উঠে এল এক বিরল প্রজাতির উড়ুক্কু মাছ। স্থানীয়রা যাকে পাখি মাছ বলেই ডাকে। 
জানা গেছে গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া মৎস্যজীবীদের জালে আটকে পড়েছিল ওই মাছটি যার ওজন ৮০ কিলো,১৫ ফুট লম্বা। 

দিঘার বাজারে আসা মাছ

মোহনা বাজারের পাইকারি ব্যবসায়ি  বাচ্চু দে র আড়তে আসা মাছটি  ১০,০০০ টাকায় কিনে নেয় এ.কে.জি কোম্পানি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিকে যে কজন পর্যটক মোহনা বাজারে এসেছিলেন তাঁদের কাছ থেকে ফোন পেয়ে অন্য পর্যটকরা বিরল প্রজাতির মাছ দেখতে ভিড় জমান। ফলে জমজমাট হয়ে ওঠে বাজার। সমুদ্র বিজ্ঞানীদের মতে গ্রীষ্ম প্রধান ভূখণ্ডের সমুদ্রতেই এই উড়ুক্কু মাছ ওরফে পাখি মাছ বা ফ্ল্যাইং ফিসের আধিক্য বেশি। প্রায় ৬৪ প্রজাতির উড়ুক্কু মাছ মেলে আর সব থেকে বেশি পাওয়া যায় বার্বাদোস নামক দেশে। যে কারনে ওই দেশকে উড়ুক্কু মাছের দেশ বলা হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সমুদ্রের ২০০মিটার গভীরে বাস করা এই মাছ এমনি এমনি পাখির মত উড়ে বেড়ায়না। বিপদ দেখলেই ল্যাজের পাখনায় ভর করে সমুদ্র পৃষ্ঠ ছেড়ে উঠে পড়ে এরা আর পিঠের পাখনা মেলে দিয়ে ৭০কিমি প্রতি ঘন্টায় ৪০০মিটার অবধি উড়তে পারে আর সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ ২০ফুট ওপরে উঠতে পারে এরা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…