Categories: এখন খবর

সংক্রান্তির মহাস্নানের আগে দিঘার সৈকতে সাফাই অভিযান করল মৎসজীবি ও পুলিশ

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র ৪৮ঘন্টার অপেক্ষা তারপরই বাঙালির প্রিয়তম পার্বন মকর সংক্রান্তি। পৌষের শেষ দিন আর মাঘের শুরুর সন্ধিক্ষনে সমুদ্র স্নানে অংশ নেন লক্ষাধিক মানুষ। আর তার আগেই সৈকতের পরিচ্ছন্নতা রক্ষায় দিঘা উপকুলে সামিল হলেন মৎসজীবি ও দিঘা কোস্টাল থানার পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার সকালে দিঘা মোহনার মৎস্যজীবি সংগঠন এবং দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশের যৌথ উদ্যোগে চলল এই অভিযান। মোহনা থেকে শুরু করে ১কিলোমিটার এই সাফাই অভিযানে এদিন সামিল হতে দেখা যায় পর্যটকদেরও । সাফাই অভিযানের পাশাপাশি সমুদ্র দূষন বিরোধি সচেনতা তৈরি করতে প্লাস্টিক বিরোধী স্লোগান এবং বর্জনের বার্তাও দেওয়া হয় স্থানীয় দোকানি, ব্যবসায়ীদের প্রতি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযানের সামনের সারিতে এদিন দেখা যায়  দীঘা কোস্টাল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় মাইতি  , দীঘা ফিশার ম্যান এন্ড ফিশ ট্রেডার্স  এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস, সভাপতি প্রণব কর সহ অন্যান্য আধিকারিকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্যামসুন্দর দাস জানান, ”মকর সংক্রান্তি আশেপাশের গ্রামগুলি ও পর্যটক মিলিয়ে লক্ষাধিক মানুষ স্নান করবেন দিঘাতে। তাঁদের জন্য একটা পরিছন্ন সৈকত উপহার দিতে চাইছি আমরা। পাশাপশি মানু্ষের কাছে আমরা এই বার্তাও দিতে চাই যে সমুদ্র দুষনে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা মৎসজীবিরা। আমরা আমাদের জীবিকা হারিয়ে ফেললে গোটা বিশ্ব জুড়েই তার বিরাট অর্থনৈতিক সংকট দেখা দেবে। কারন সমুদ্র বিপন্ন হলে সামুদ্রিক প্রান বিশেষ করে মাছের সংকট দেখা দেবে।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…