Categories: এখন খবর

দিঘা থেকে ফেরার পথে অটো রিকশা থেকে পড়ে মৃত্যূ

নিজস্ব সংবাদদাতা: অটোরিকশা করে  দিঘা বেড়িয়ে ফেরার পথে অটো থেকে পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। রবিবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা- রামনগর রাজ্য সড়কের আইলান ব্রীজের কাছে।স্থানীয় সূত্রের খবর, এ দিন আইলান ব্রীজের কাছে চলন্ত অটোরিকশা থেকে পেছনের সিটে বসে ছিলেন  বছর পঞ্চাশের সঞ্জীব মান্না। রাস্তার একটি খারাপ জায়গায় অটো নড়ে উঠলে অসাবধানতায় মান্না হঠাৎই পড়ে যান বলে অনুমান করা হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ, গুরুতর আহত ওই ব্যক্তিকে তাঁর বন্ধু ফেলে অটোরিকশা চালিয়ে পালানোর চেষ্টা করছিলেন।তখনই স্থানীয়রা ছুটে এসে অটোরিকশা- সহ চালককে ধরে ফেলেন।স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গুরুতর আহত ওই ব্যক্তির মাথা ও শরীরে ভীষণ আঘাত লেগেছে।পাশাপাশি মাথা ফেটে চৌচির হয়ে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।সেইসময় ঘটনাস্থলেই হাজির হয় এগরা থানার পুলিশ টহলদারি ভ্যান।স্থানীয় ও পুলিশের তৎপরতায় গুরুতর জখম ওই ব্যক্তিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।দুজনেরই  ঘটনার জেরে এ দিন এগরা- রামনগর রাজ্য সড়কের উপর বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।কিন্তু অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: দিঘা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…