গৃহলক্ষীর আবদার মেটাতে মৃন্ময়ীর লক্ষী আনতে গিয়ে সাতসকালেই দুর্ঘটনায় মৃত্যূ শ্বশুরের, হাহাকার পরিবারে, শোকের ছায়া শালবনী জুড়ে

পলাশ খাঁ, শালবনী : পুত্রবধূর আবদার ছিল এবার আর ঘটে নয়, এবার প্রতিমার পুজো হবে বাড়িতে। কন্যাসমা সেই গৃহলক্ষীর আবদার মেটাতেই বাড়ি থেকে সাইকেলে করেই বেরিয়েছিলেন শ্বশুর। সঙ্গে থলে নিয়ে, একেবারে প্রতিমা আর পুজোর বাজার করেই ফিরবেন। সেই মতো সকাল সকাল শালবনীর উদ্যেশ্যে রওনা হন। কিন্তু তার লক্ষী পুজোর সখ যে অপূর্ণই থেকে যাবে না তিনি বা তার পরিবারের কেউ ভাবতে পারেননি বেপরোয়া বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন শালবনীর আসনাশুলি গ্রামের বাসিন্দা পেশায় দিনমজুর প্রাণকৃষ্ণ মাহাত (৪৫)। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে শালবনীতে। ঘটনায় জেরে যেমন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় তেমনই শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত প্রাণকৃষ্ণ মাহাত প্রতিবছর বাড়িতে লক্ষী পুজপ ঘটেই করেন। কিন্তু ছেলে বৌমার আবদার এবার ঘটে নয় পুজো হবে প্রতিমাতে। সেই মতো বাড়িতে পুজোর প্রস্তুতিও শুরু হয়ে যায়৷ এদিন সকালে প্রাণকৃষ্ণ বাবু প্রতিমা এবং পুজোর উপকরণ কেনার জন্য সাইকেলে করে শালবনীর উদ্দেশ্যে রওনা দেন। শালবনী বাজার ঢোকার কিছুটা আগেই বড়ো পোলের কাছে তিনি যখন আসছিলেন সেই সময় মহেশপুর মেদিনীপুর রুটের আলিফ নামের একটি যাত্রীবাহী বাস দুরন্ত গতিতে শালবনীর দিকে যাচ্ছিল। বড়ো পোলের সামনে বাসের চালক গতির উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে সাইকেল আরোহী প্রাণকৃষ্ণ মাহাতর পিছনে ধাক্কা মারে। বাসের ধাক্কায় প্রাণকৃষ্ণ ছিটকে গিয়ে পড়ে কিছুটা দুরে পিচের উপর৷ মাথায় ধাক্কা লাগে সজোরে। মাথা ফেটে গলগল করে রক্ত বেরিয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি৷ ছুটে আসেন স্থানীয়রা। তারাই শালবনী থানায় খবর দেন৷ এদিকে দুর্ঘটনার পরই বাসকর্মীরা পালিয়ে যায় বাস ফেলে রেখে৷ দুর্ঘটনার জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালবনী থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। পরে বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে আকস্মিক এই ঘটনায় আসনাশুলি গ্রামে মৃতের পরিবারে নেমে এসেছে শ্মশানের নীরবতা । ছেলে বিপ্লব মাহাত বলেন এবার ঠিক করেছিলাম প্রতিমা নিয়ে এসে বাড়িতে লক্ষী পুজো করবো৷ সেই উদ্দেশ্যেই বাবা শালবনী যাচ্ছিল প্রতিমা কিনতে৷ কিন্তু এই রকম বিপদ হবে জানলে বাবাকে কখনোই পাঠাতাম না। আর প্রতিমা কেন, ঘটেই কী কোনও দিন মায়ের পুজো করতে পারব? ঘটনার খবর আসা মাত্রই শোকে পাথর হয়ে গেছেন পুত্রবধূ। বরাবার মাথা ঠুকছেন মাটিতে, মাঝে মাঝে বলেই চলেছেন, “কেন বাবাকে প্রতিমা আনতে পাঠালাম?”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…