Categories: এখন খবর

জঙ্গলে জনরোষের মুখে বিধায়ক, নিজের কর্মীদেরই বাধার মুখে ‘দিদিকে বল’ বাতিল করে ফিরলেন ডেপুটি স্পিকার

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে মুখ পুড়েছে শাসকের। একের পর জঙ্গলমহলের আসন হাতছাড়া হয়েছে। সেই ক্ষত মেরামতের জন্য টিম পিকের নিদান ছিল  দিদিকে বলো কর্মসুচি। গ্রামে গ্রামে গিয়ে মানু্ষের কাছে অভাব অভিযোগ শুনতে হবে নেতা নেত্রী মন্ত্রী বিধায়কদের। আর সেটা করতে গিয়ে গ্রামবাসীদের জনরোষের মুখে পড়লেন ঝাড়গ্রামের বিধায়ক, বিধানসভার ডেপুটি স্পিকার তথা প্রাক্তন মন্ত্রী সুকুমার হাঁসদা।
              
সোমবার ঝাড়্গ্রাম জেলার বিনপুর এক ব্লকের দহিজুড়ীর বাঁদরবনী গ্রামে জনসংযোগ যাত্রা দিদিকে বলো কর্মসুচি করার জন্য  এদিন সন্ধ্যায় গ্রামে পৌছায় বিধায়ক সহ একাধিক শাসক দলের একাধিক নেতা কর্মীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামে বিধায়ক পৌছানোর পরেই গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দেন। গ্রামবাসীরা অভিযোগ তুলেন এতদিন কোথায় ছিলেন? ভোটের পর থেকে এলাকায় দেখা যায় না বিধায়ককে। গ্রামবাসীরা দাবি তোলেন বিধায়ক থাকলে দিদিকে বলো কর্মসুচি করতেই দেবেন না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সব চেয়ে বড় কথা জনগনের চাপের মুখে বিধায়কের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় দলীয় কর্মীদেরও। এলাকার অনুন্নয়ন, রাস্তা ঘাটের দুরবস্থা, কাটমানির বিনিময়ে সরকারি আবাস , শৌচাগার পাইয়ে দেওয়ার জন্য ঘর বাড়ি করতে না পারা ইত্যাদি নানা অভিযোগে তীব্র ক্ষোব প্রকাশ করেন গ্রামবাসীরা । যদিও বিনপুর এক ব্লকের ব্লক সভাপতি শ্যামল মাহাতর আশ্বাসে বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়। কোনও রকমে এলাকা থেকে বের করে আনা হয়  বিধায়ককে এরপর আর দিদিকে বলো কর্মসুচি করতে পারেনি তৃণমুল নেতৃত্ব।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঝাড়গ্রামের তৃনমূল নেতা প্রসুন ষড়ঙ্গী বিক্ষোভের কথা মেনে নিয়ে বলেন, ” আমিও শুনেছি বিক্ষোভ হয়েছে বিধায়ককে ঘিরে। কিন্ত ঠিক কি কারনে গ্রামবাসী বা দলীয় কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছে তা এখনও জানতে পারিনি । বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে । তারপরই জেলা সভাপতি বিষয়টি নিয়ে জানাবেন।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…