দিল্লির পর আগুন ঢাকার চামড়া কারখানায়, মৃত ৯শ্রমিক

নিজস্ব সংবাদদাতা: ভারতের রাজধানীর পর এবার আগুন লাগল বাংলদেশের রাজধানীর চামড়া কারখানায়। মাত্র ক’দিন আগেই দিল্লির সেই অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছিল ৪৩টি প্রান আর তার রেশ কাটতে না কাটতেই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি কারখানার অগ্নিকান্ডে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৯ শ্রমিক। আহত আরও বেশ কয়েকজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঢাকা পুলিশ জানিয়েছে , বুধবার বিকেলে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কেরানিগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। ঘটনার সময় ওই কারখানার ভেতর অনেক শ্রমিক কাজ করছিলেন। মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকে এই আগুনের  সূত্রপাত্র। আগুন নেভাতে মোতায়েন করা হয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় দু’ঘণ্টা ধরে চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি আটজনের মৃত্যু হয় মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায়। আহত আরও ২৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ড. সামন্তলাল সেন।মারা যাওয়া সবারই শরীরের বহিরাংশের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার সাথে শ্বাসনালীও পুড়ে যাওয়ায় তাদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান ড. সেন।আর যারা আহত অবস্থায় চিকিৎসাধীন, তাদেরও শ্বাসনালী দগ্ধ হওয়ার পাশাপাশি শরীরের ৭০% থেকে ৯০% পুড়ে গেছে বলে জানাচ্ছেন ড. সেন। বুধবার বিকেল চারটার দিকে কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার সময় শ্রমিকরা ভেতরে কাজ করছিলেন।পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পরে ভেতর থেকে ২৭ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খোদ রাজধানী ঢাকার বুকে একের পর এক অগ্নিকাণ্ডে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। পূর্ববর্তী ঘটনাগুলি থেকে কোনও শিক্ষা নেওয়া হয়নি বলেও উঠছে অভিযোগ। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity
Tags: ঢাকা

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…