পুলিশ ভালই কাজ করছে কিন্তু সমস্যা করছে ‘ওই আর কি!’ যা বুঝলেন ডি.জি

নিজস্ব সংবাদদাতা: ৭৫ হাজার পরিযায়ী শ্রমিক, ৪৫টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার, ৩৭৪ জন আক্রান্তকে হাসপাতাল নিয়ে যাওয়া,প্রায় ৪হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন করা এবং সুবিধা দেওয়া কে করেছে? পুলিশ। তারপরেও পুলিশ লকডাউন সামলেছে, ট্রাফিক সামলেছে, আইন শৃঙ্খলা সামলেছে, ভিআইপি সামলেছে, রক্তদান শিবির করে রক্ত দিয়েছে, ৩০০ মানুষ হওয়ার পর হাসপাতাল থেকে বাড়ি পৌঁছেছে দিয়েছে, বাজারে সোশ্যাল ডিস্টেন্স সামলেছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তবুও কেন করোনা বাড়ছে? ওই আর কি! বুঝে গেলেন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পশ্চিমবঙ্গ শ্রী বীরেন্দ্র।

বৃহস্পতিবার একদিকে জেনারেল রেলওয়ে পুলিশ বা জিআরপি আর অন্যদিকে সালুয়ায় অবস্থিত রাজ্য সশস্ত্র পুলিশের প্রশিক্ষন কেন্দ্রের দুটি অনুষ্ঠানে অংশ নিতে এসে বৃহস্পতিবার খড়গপুর পৌরসভার কনফারেন্স হলে আইজি ডিআইজি পুলিশ সুপার সহ সমস্ত পুলিশ পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বসে জেনে নিলেন কিভাবে বিশাল সংখ্যক পরিযায়ী শ্রমিকের চাপ সামলেছে পুলিশ। আলাপচারিতায় জানিয়েদিলেন কন্টেনমেন্ট জোন আর নতুন লকডাউন সম্পর্কে সরকারের মনোভাব। জানলেন জেলা আর খড়গপুর শহরের করোনা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা। অতঃপর যে প্রশ্নটা থেকে যায় তবুও কেন? মৃদু স্বরে শীর্ষ এক আধিকারিক জানালেন ওই আর কি! তেনাদেরই বাগে আনা যাচ্ছেনা।

ওই আর কি, কী? ডিজি জানতে চাননি আর। ওই আর কি মাস্ক না পরার অভ্যাস, ওই আর কি পাশাপাশি বসে মিটিং করা,ওই আর কি সোশ্যাল ডিস্টেন্স না মানা, তেনাদেরই বাগে আনা যাচ্ছেনা, আরও কত কি হতে পারে! মিটিং থেকে বেরিয়ে সাংবাদিকদের ডিজি জানিয়ে দিয়েছেন পুলিশ যথেষ্ট ভাল কাজ করছে।
এদিকে বৃহস্পতিবারও করোনার শনি ছাড়েনি খড়গপুরকে। বুধবার সারা জেলায় যে অমীমাংসিত ৩৫ টি ফল ছিল তারমধ্যে ৯টি পজিটিভ পাওয়া গেছে।

৩৫ য়ের মধ্যে ৯ অমীমাংসিত ছিল খড়গপুরের আর তা থেকে ১জনের পজিটিভ পাওয়া গেছে। এই একজন রেল এলাকার। সব মিলিয়ে এখন রেল এলাকাতেই ৬জন সক্রিয় পজিটিভ। বৃহস্পতিবার ৫০ জনেরও বেশি খড়গপুর মহকুমা হাসপাতালে নমুনা প্রদান করে গেছেন করোনা পরীক্ষার জন্য।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: police

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…