শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে মেদিনীপুরে মধ‍্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে এবিটিএ-এর ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর রাজপথে নেমে শিক্ষা সংক্রান্ত নানা দাবিতে আবারও সোচ্চার হলো শতবর্ষ প্রাচীন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি(এবিটিএ) । মঙ্গলবার দুপুরে এবিটিএ-এর উদ্যোগে মেদিনীপুরে মধ‍্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের এবিটিএ জেলা দপ্তর গোলোকপতি ভবন থেকে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা মিছিল শুরু করে, বিদ‍্যাসাগর মোড়, ক্ষুদিরাম মোড়, বি এড কলেজ রোড হয়ে কেরানীটোলায় মধ‍্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে যান। প্রধান প্রধান যে যে দাবিতে এদিনের ডেপুটেশন তা হলো,পশ্চিমবঙ্গ মধ‍্য শিক্ষা পর্ষদে গনতান্ত্রিক ও বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া ফিরিয়ে আনা,কোরোনা আবহে বর্তমান শিক্ষাবর্ষ কমপক্ষে ২০২১’এর ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া, বিশেষজ্ঞদের​ সাথে কথা বলে অবিলম্বে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা এবং পঞ্চম থেকে নবম শ্রেণীর মূল‍্যায়ন ও অভীক্ষার বিজ্ঞানসম্মত নির্ঘণ্ট ঘোষণা করা, শিক্ষক-শিক্ষিকাদের বিষয়ভিত্তিক পর্যাপ্ত কর্মশালার ব‍্যবস্থা করা,২০২১’এর মাধ‍্যমিক পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ঘোষণা করা,বাণিজ্যমুখী নয়া কেন্দ্রীয় শিক্ষা নীতি বাতিল করা, শিক্ষাক্ষেত্রে গেরুয়া করণ ও বাণিজ‍্যিকীকরণ বন্ধ করা, এগুলি সহ মোট ১৮ দফা দাবিতে এদিনের ডেপুটেশন হয়। মধ‍্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সভা হয়। সেই সভায় ডেপুটেশনের সার্বিক বিষয়বস্তু উত্থাপন করেন এবিটিএ’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ, সভায় বক্তব্য রাখেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন, শিক্ষক নেতৃত্ব ব‍্যোমকেশ দাস প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতৃত্ব বিকাশ পট্টনায়েক।সভাচলাকীন পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ‍্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং দাবী সনদ পেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন বিপদতারণ ঘোষ,ব‍্যোমকেশ দাস,মল্লিকা সান‍্যাল,রাণা ভট্টাচার্য,পাপিয়া চৌধুরী প্রমুখ। আঞ্চলিক অধিকর্তা বিষয়গুলো তাঁর উদ্ধর্তন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে শিক্ষক নেতৃত্বকে আশ্বস্ত করেন।ডেপুটেশনে স্বাস্থ্য বিধি মেনে দুই মেদিনীপুর , ঝাড়গ্রাম, বাঁকুড়া , পুরুলিয়া জেলার শতাধিক শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী এদিনের প্রতিনিধি মূলক ডেপুটেশনে অংশ নেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…