এখন খবর

জয় কিষানের! অবশেষে অনুমতি মিলল ট্রাক্টর মিছিলের, মিছিলের সন্ত্রাসী হামলার ইঙ্গিত দিল্লি পুলিশের

নিউজ ডেস্ক: একটা জয় ছিনিয়েই নিল কৃষকেরা। অনুমতি মিলল ট্রাক্টর মিছিলের। যদিও অনুমতি না মিললে কৃষকরা অনড় ছিল। সেই জেদের মুখেই হয়ত বাধ্য হল পুলিশ। দিল্লি পুলিশ এবং কৃষক সংগঠনের মধ্যে বেশ কয়েকদিন বৈঠকের পরে এই ট্রাক্টর মিছিলের সম্মতি দেয় পুলিশ। পাশাপাশি দিল্লি পুলিশ একটি বড় চ্যালেঞ্জ হিসাবে এই ট্রাক্টর মিছিলের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তবে এই মিছিলে সন্ত্রাসী হামলার শঙ্কা প্রকাশ দিল্লি পুলিশের।

দিল্লি পুলিশের স্পেশাল সিপি ইন্টিলিজেন্স দীপেন্দ্র পাঠকের মতে, কয়েক দফা কৃষকদের সংগঠনের সাথে বৈঠকের পর ট্রাক্টর মিছিলের রোড ম্যাপ প্রস্তুত করা হয়েছে। এই ট্র্যাক্টর মিছিল দিল্লির সিংঘু সীমান্ত, টিকরী সীমান্ত এবং গাজীপুর সীমান্ত থেকে রওনা হবে। আলোচনা অনুযায়ী মিছিলের রুটটি এইরকম হবে ….

সিংঘু সীমান্ত– সিংঘু সীমান্ত থেকে মুকারবা চৌক, মুকারবা চৌক থেকে শাহবাদ ডেরি হয়ে বাওয়ানা এবং তারপর কাঁঞ্ছাওয়ালা হয়ে ওচন্ডী সীমান্ত পৌঁছাবে, তবে তার আগে খারখোদা টোল প্লাজা।টিকরী সীমান্ত – টিকরী সীমান্ত থেকে ট্রাক্টর মিছিল নাগলই, নাজফগড়, ঝারৌদার হয়ে কেএমপিতে যাবে।                                     গাজীপুর সীমান্ত– গাজীপুর ইউপি গেট থেকে ট্রাক্টর মিছিল অপ্সরা সীমান্ত গাজিয়াবাদ হয়ে ডাসনা ইউপিতে চলে যাবে।

দিল্লী পুলিশের কথা অনুসারে, বর্তমানে প্রায় ৭ থেকে ৮ হাজার ট্রাক্টর টিকরী সীমান্তে , ১ হাজার ট্রাক্টর গাজীপুরে এবং সিংঘুতে ৫ হাজার ট্রাক্টর এসে পৌঁছেছে এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। দিল্লির অভ্যন্তরে, এই ট্র্যাক্টর মিছিলটি ১০০ কিলোমিটারেরও বেশি হবে।

পুলিশ জানায়, ট্র্যাক্টর মিছিলটি টিকরী সীমান্ত থেকে ৬৩ থেকে ৬৪ কিমি, সিংঘু সীমান্ত থেকে ৬২ থেকে ৬৩ কিমি এবং গাজীপুর থেকে ৪৬ কিমি পর্যন্ত বিস্তৃত। পুলিশ বলছে, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের পরে ট্র্যাক্টর মিছিলটি শুরু হবে। যা শর্ত ও বিধি অনুসরণ করে পেশাদার পদ্ধতিতে করতে হবে। এছাড়াও, এই মিছিলটি যেখান থেকে শুরু হবে সেখানেই এটি শেষ করতে হবে।

একই সঙ্গে, দিল্লি পুলিশের কথানুযায়ী, এই ট্রাক্টর মিছিলের উপর কুনজর গেড়ে বসে আছে সীমান্তের পাকিস্তানি সন্ত্রাসী সংগঠনগুলি। দিল্লি পুলিশ জানিয়েছে, তারা গোয়েন্দা মারফত খবর পেয়েছে যে, সীমান্তে পাক সন্ত্রাসী সংগঠনগুলি এই ট্র্যাক্টর সমাবেশে গোলযোগ সৃষ্টি করতে পারে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা সম্প্রতি কৃষকদের এই ট্র্যাক্টর সমাবেশে ঝামেলা সৃষ্টি করার জন্য তৈরি করা হয়েছে এমন ৩০৮ টি ট্যুইটার হ্যান্ডেল সম্পর্কে জানতে পেরেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…