Categories: এখন খবর

একের পর এক গনধর্ষন , ধিক্কারে ফেটে পড়ল ডেবরার নাগরিক সমাজ

জীতেন দোলই : মদ, গাঁজা ইত্যাদি মাদক দ্রব্যের বাড়বাড়ন্ত, নানা প্রকার দুষ্কর্ম এমন কি বারংবার গনধর্ষনের ঘটনা ঘটেই চলেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। বহু ক্ষেত্রেই পুলিশের উদাসীনতাই এই সব দুষ্কর্ম বেড়ে উঠতে সাহায্য করছে এমনই আভিযোগে মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়ল ডেবরার নাগরিক সমাজ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার ডেবরা নাগরিক বৃন্দের তরফে মঙ্গলবার বালিচক রেলস্টেশন থেকে কয়েকশ মানুষ একটি ধিক্কার মিছিল সংগঠিত করে পৌঁছায় ডেবরা থানায়।  ডেবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আশিস জৈনকে দেওয়া এক ডেপুটেশনে প্রতিবাদীরা জানিয়েছেন,  অতি দ্রুত যদি দোষীদের কঠোর শাস্তি না দেওয়া হয় তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবেন       সমগ্র ডেবরাবাসীকে একত্রিত করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত রবিবার প্রকাশ্য দিবালোকে এক একাদশ শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দুষ্কৃতীরা জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে । ডেবরা থানার কালুয়া গ্রামের রাস্তার ধারে পুকুর পাড়ের এই ঘটনা নতুন নয়। কয়েক মাস আগেই ঠিক এই ভাবেই গন ধর্ষিতা হয়েছিল আরেক কিশোরীও।  ডেবরায় এমন ঘটনা বারবার ঘটছে অথচ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না এমনটাই আভিযোগ করেন আন্দোলনকারীরা । ফলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েই চলেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ডেপুটেশনে নেতৃত্বে থাকা এলাকার বিশিষ্ট শিক্ষক কিংকর অধিকারী বলেন, ”  আমরা দাবি করছি কেবল গ্রেপ্তার নয়, অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দিতে হবে এবং মদ ও মাদক জাতীয় দ্রব্য নিষিদ্ধ করতে হবে। বিভিন্ন জায়গায় মদের ঠেক ধ্বংস করতে হবে। নির্জন এলাকাসহ সর্বত্র পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে এবং অন্ধকার রাস্তাগুলোতে রাতে আলোর ব্যবস্থা করতে হবে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্রী অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন ডেবরা সারস্বত বিদ্যামন্দিরের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষচন্দ্র মাইতি, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত লেখিকা রিনা সামন্ত সহ ভিন্ন বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক, শিক্ষিকা বিভিন্ন পেশার মানুষজন, এলাকার ব্যবসায়ী, সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষ।
   ডেবরার পুলিশ আধিকারিক আশিস জৈন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন যে, ঘটনার পুনরাবৃত্তি রোখার জন্য পুলিশ সচেষ্ট থাকবে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…