নিজস্ব সংবাদদাতা: মাঝে একদিন তারপরই শুরু মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে প্রায় ১০ দিন অথচ তার মধ্যেই মেয়ের বিয়ের দিনক্ষন আর লগ্ন স্থির করে ফেলেছে। কিন্তু মেয়ে চায়না বিয়ে করতে অথচ পরিবারের বিরুদ্ধে যেতেও যেতে পারছেনা। মেয়ে সেই দুশ্চিন্তার মধ্যেই চালিয়ে যাচ্ছে পড়াশুনা। যদি শেষ অবধি অঘটন ঘটে বাতিল হয়ে যায় বিয়েটা। শেষ অবধি অবশ্য মনস্কামনা পুর্ন হল কন্যার। খবর পেয়েই পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার পুলিশ গিয়ে বন্ধ করল বিয়ে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে ডেবরা থানা এলাকার অন্তলা গ্রামের বাসিন্দা নিলমনি বিশই তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাকা কথা বলে নিয়েছিলেন। ঠিক হয়েছিল বিয়ের তারিখও। পরে স্থানীয়রা থানায় খবর পাঠালে ডেবরা থানার পুলিশ ও ব্লক প্রশাসন এসে উপস্থিত থেকে বিয়ে বন্ধ করলো। মাধ্যমিক চলাকালীন বিয়ের তারিখ চুড়ান্ত হয়েছিল বলে জানা গিয়েছিল। পরিবার লিখিত ভাবে পুলিশকে জানিয়েছে যে ১৮ বছর না পেরোলে বিয়ে দেবেনা মেয়ের। ঘটনায় খুশি চতুর্দশী।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…