নিজস্ব সংবাদদাতা: দিদি কে বলে বলে ক্লান্ত হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত কাঁসাইয়ের দুটি শাখায় বন্দি থাকা চারটি গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামের আড়াই লক্ষাধিক মানুষ। তাই এবার দিদি কে চিঠি লিখতে চলেছেন লক্ষাধিক মানুষ। রবিবার ৭১তম প্রজাতন্ত্র দিবসে এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নিল চারটি গ্রামপঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে গড়ে ওঠা দ্বীপান্তর মুক্তি সংগ্রামী মঞ্চ। রবিবার বাঁকাকুল প্রাথমিক  বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এমনই সিদ্ধান্ত নেওয়া হয় বেলা জানালেন সংগঠনের সম্পাদক গৌতম মাজি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাজি বলেন, ” আজকের সভায় ট্যাবাগেড়িয়া ও নাড়াজোল নদী ঘাটে সেতু নির্মানের দাবি নিয়ে আমরা নতুন করে দিদি কে লেখো  কর্মসূচী গ্রহন করলাম। ডেবরা ব্লক  এলাকার ভুক্তভোগী চারটি গ্রামের  সাধারন মানুষ দিদি এর ঠিকানায় সেতুর দাবী নিয়ে চিঠি লিখবেন। ”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের অন্যতম যুগ্ম সভাপতি সঞ্জয় গোস্বামী বলেন, ” আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ ফেব্রুয়ারি অবধি ১লক্ষ চিঠি পাঠাবো মুখ্যমন্ত্রীর কাছে। আমাদের   দ্বীপান্তর বাসী জনগনের দিদি কে বলো কর্মসূচীর প্রতি কোনও আস্থা নেই তাই ওই কর্মসুচীর পরিবর্তে দ্বীপবাসীরা দিদি কে লেখো কর্মসূচী  গ্রহন করছে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের অন্য আরেক সভাপতি সুজিত পারিয়াল বলেন,” প্রতিবারই নির্বাচনের সামনে সক্রিয় হয় শাসকদল আবার নির্বাচন পেরিয়ে গেলে সেতু বানানোর উদ্যোগ স্থিমিত হয়ে পড়ে। আর কতদিন এই বঞ্চনা সহ্য করে যাবেন দ্বীপবাসী। এত আবেদন নিবেদন করেছি আমরা, দিদি কে বলে বলে জনগণ বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এবার বৃহত্তর কর্মসুচীর পথে হাঁটছি আমরা। আর দিদি কে লেখো দিয়েই সেই কর্মসুচী শুরু হতে চলেছে।” 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…