ডেবরায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ নাবালিকা! অবিন্যস্ত দেহ মিলল আড়াই কিলোমিটার দুরে

শশাঙ্ক প্রধান: আবারও সেই ডেবরা! আবারও এক আদাবাসী নাবালিকার দেহ মিলল খালের জলে। বৃহস্পতিবার বাড়ি থেকে আড়াই কিলোমিটার দুরে ওই কিশোরীর অবিন্যস্ত দেহ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। ভূমিজ ক্ষেতমজুর পরিবারের ওই নাবালিকা বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে গেছিলেন এমনটাই দাবি করেছে পরিবার। জানা গেছে ডেবরা থানার জলিমান্দা গ্রামপঞ্চায়েত এলাকার অজমৎপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী দুপুর বেলায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে মাঠের দিকে গিয়েছিলেন। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময়। তারপর আর বাড়ি ফেরেইনি।

এদিকে ডেবরা থানা এলাকারই পার্শ্ববর্তী থানা পিংলা সীমান্তবর্তী গ্রাম ওই গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর। যা কিনা ওই কিশোরীর গ্রাম অজমৎপুর থেকে প্রায় আড়াই কিলোমিটার দুরে। ফুলচাষে সমৃদ্ধ সেই চণ্ডীপুর গ্রামের ফুলচাষীরা মাঠে ফুল চাষীরা তুলতে গিয়ে দেখে পিংলা বর্ডার এলাকার ডেবরা ব্লকের চন্ডীপুর গ্রামের ফুল চাষের মাঠেই একটি অগভীর স্যালোর গর্তের জলে পড়ে রয়েছে এক কিশোরীর দেহ। তার পরনের সালোয়ার অবিন্যস্ত। তাঁদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সন্ধ্যার পর দেহ উদ্ধার করে। পরে খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে দেহটি অজমৎপুর গ্রামের নিখোঁজ হওয়া কিশোরীর।

পুলিশ জানিয়েছে, ওই কিশোরী কিছুদিন আগে পালিয়ে বিয়ে করে। কিন্ত শ্বশুরবাড়িতে মাঝে মধ্যেই সমস্যা হত। সমস্যা হলেই সে মাঝে মধ্যেই বাপের বাড়িতে এসে থাকত। এবারও সেরকমই ছিল। গতকাল রাতে কিশোরীর সাথে সামান্য মন কষাকষি হয় বাবা মার সাথে। এরপর বৃহস্পতিবার দুপুরে মেয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বেরিয়ে যায়। কিন্তু মেয়েটি এতদুরে কেন এল তার জবাব মেলেনি এখনও। সে কি নিজে এসেছিল নাকি কেউ তাকে নিয়ে এসেছিল তা খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া পুলিশ এখুনি বলতে রাজি নয় মেয়েটি খুন হয়েছে কিনা বা খুনের আগে ধর্ষণ হয়েছে কিনা ।

তবে স্থানীয়দের বক্তব্য,  পুলিশ যখন দেহটি উদ্ধার করে তখন মেয়েটির পোশাকের উর্ধভাগ প্রায় অনাবৃত ছিল। মৃতদেহর আশপাশে কয়েকটি পায়ের ছাপ ছিল। পুলিশ জানিয়েছে কিশোরীর মুখে গাঁজলার লক্ষণ ছিল। কিশোরীর বাবা মার সঙ্গে কথা বলছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য এই নিয়ে গত দেড়বছরে এমনই তিনটি ঘটনা ঘটেছে ডেবরা থানা এলাকায়। যারমধ্যে ২ কিশোরীর মৃত্যু হয়েছিল।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…