Categories: এখন খবর

১২ঘন্টার মধ্যে ফের দুর্ঘটনা, এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পথ দুর্ঘটনায় মৃত ২ আহত একাধিক

আহতকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজের পথে

নিজস্ব সংবাদদাতা: ১২ঘন্টা পের হলনা দুর্ঘটনায় এক শিক্ষিকারা মৃত্যুর,  ফের দুর্ঘটনায় মৃত্যু হল আরও ২জনের। বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের পর ওই দিনই সন্ধ্যায় দুর্ঘটনায় একাধিক হতাহতের ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এলাকার ডেবরা-বালিচক রাজ্য সড়কে পি ডব্লু ডি অফিসের কাছে অটো ও খড় বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল অটো আর তাতেই  মৃত্যু হল ২ ব্যক্তির। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ডেবরা থেকে অটো করে কয়েজজন যাত্রী বালিচকের দিকে যাচ্ছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি খড় বোঝাই গাড়ী মুখোমুখি খাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃত এক ব্যক্তি সনাক্ত করা হয়েছে কমল আদিত্য বলে। ৫৫ বছর বয়সী কামালের বাড়ি পার্শ্ববর্তী  পিংলা থানার  প্রতাপচক গ্রামে বলে জানা গেছে । অন্য মৃতের পরিচয়  এখনও পাওয়া যায়নি। আহতও হয়েছে বেশ কয়েকজন। তাদেরকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে। গাড়ী দুটিকে আটক করেছে ডেবরা থানার পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য এদিন সকালেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার কাছাকাছি ৬ নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কের পানশিলা সেতুর কাছে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারার পর উড়ে যায় একটি মারুতি ভ্যানের ছাদ। মারুতিতে ছিলেন স্থানীয় নিকাশি হাইস্কুলের শিক্ষিকা শম্পা রায় চক্রবর্ত্তী। মারুতির ছাদ উড়ে যাওয়ার সাথে সাথে চৌচির হয়ে যায় তাঁর মাথার খুলি। নিজের শিশুপুত্রকে একটি বেসরকারি স্কুলে ছেড়ে দিয়ে ফিরছিলেন শম্পা। বৃহস্পতিবার সাত সকালে এই দুর্ঘটনার পরই বালিচকের ঘটনা ঘটল সন্ধ্যায়। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…