পোষ্টার উন্মোচনের পাশাপাশি রিলিজ হলো দেবনাথ মাইতির শর্টফিল্ম “অব্যক্ত”

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: রবিবার বিকেলে এক ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পোষ্টার উন্মোচন হলো পরিচালক দেবনাথ মাইতির শর্টফিল্ম “অব্যক্ত”-এর। মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় ক্যাম্পাসে মুক্তমঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, অভিনেত্রী সুতপা রায় প্রমুখ। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান ছবির পরিচালক দেবনাথ মাইতি। উপস্থিত অতিথিরা দেবনাথ মাইতির কাজের প্রশংসার পাশাপাশি, ছবিটির সাফল্য কামনা করেন। ছবির পোস্টার উন্মোচনের পাশাপাশি এদিন সন্ধ্যায় ছবিটি সময় বাংলার পর্দায় রিলিজ হয়।ডি এম প্রোডাক্টশনের ব্যানারে তৈরি এই ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও সংলাপ রচনা করেছেন দেবনাথ মাইতি। অভিনয় করেছেন অভিনেত্রী ঋত্ত্বিকা চক্রবর্তী ও সুতপা রায়।ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন গায়ক সুমন্ত সাহা। এক পুরুষের প্রাক্তন ও বর্তমান স্ত্রীর দাম্পত্য জীবনের চড়াই উৎরাই হলো ছবিটির মূল আকর্ষণ। পরিচালক দেবনাথ মাইতির আশা তাঁর তৈরি এই শর্ট ফিল্ম টি দর্শকদের মন জয় করবে।ছবিটি সময় বাংলার পাশাপাশি সোস্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাবে। উল্লেখ্য এটি দেবনাথ মাইতি পরিচালিত সপ্তম শর্টফ্লিম। এদিন অন্যান্য অতিথিদের পাশাপাশি দেবনাথ মাইতির শুভাকাঙ্ক্ষী হিসেবে হাজির ছিলেন সুব্রত রায় ও শৌভিক গুড়িয়া। এদিন কর্মসূচি শুরুর আগে রবীন্দ্র নিলয় চত্বরে অবস্থিত রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…