শোভন-বৈশাখীকে কড়া জবাব দিতে মানহানির মামলার সিদ্ধান্ত দেবশ্রীর

নিউজ ডেস্ক: শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রায়দিঘির তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী দেবশ্রী রায়ের। রায়দিঘিতে শোভন ও বৈশাখী তাঁর সম্পর্কে যে মন্তব্য করেন তার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন দেবশ্রী।

মানহানির মামলা করতে শনিবার আলিপুর কোর্টে আসেন রায়দিঘির বিধায়ক। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, দুজন ব্যক্তি তাঁর মানহানি করেছেন। শোভন চট্টোপাধ্যায়ের নাম করলেও বৈশাখীর নাম করেননি দেবশ্রী, বলেছেন, ওই মহিলার নাম নিতে চাই না। যেটা প্রাণে আসছে, সেটাই বলছেন, তাও আমি কিছু বলিনি। একতরফা বলছেন, আর আমি নিতে পারছি না। উনি রাজনীতিতে নেই, সিনেমাতেও নেই বলে প্রচার হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। বলা হয়েছে আমি দেশপ্রিয় পার্কে বসে আমফানের পর গান গেয়েছি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সিনেমা করি না সেটা আমার ইচ্ছে। উনি বলেছেন, আমি বাতিল নায়িকা। গোটা দেশ আমাকে চেনে, আমি জাতীয়, আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছি।

বিজেপিতে যোগ দেওয়া এককালের দাপুটে তৃণমূল নেতা সম্প্রতি রায়দিঘিতে একটি দলীয় অনুষ্ঠানে যান। সেখানেই রাজ্য সরকারের পাশাপাশি এলাকার দুবারের বিধায়কের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনেন শোভন-বৈশাখী। সেই দিনই তার প্রতিবাদে পাল্টা তোপ দাগেন দেবশ্রী। কিন্তু এদিন আরও একধাপ এগিয়ে মানহানির অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক।

টোটো কেলেঙ্কারি প্রসঙ্গেও মুখ খোলেন এদিন দেবশ্রী, তিনি বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। যে টাকাটা জালিয়াতি করেছে, সে গা ঢাকা দিয়েছে। তিনি তা আগে বুঝতে পারেননি, ভেবেছিলেন, গরিব মানুষের ভাল হবে। যে আসল অপরাধী, সে টাকা নিয়ে পালিয়েছে, হয়তো ধরা পড়বে। না জেনে কী করে তাঁর বিরুদ্ধে এত বড় অপবাদ দিতে পারে? উল্টো প্রশ্ন করেন দেবশ্রী।

শোভনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবশ্রী বলেন, “যিনি পরিবারকে ধরে রাখতে পারেন না, স্ত্রী-সন্তানদের কাছে রাখতে পারেন না, তিনি কীভাবে জনপ্রিয় নেতা হতে পারেন!”
এদিন বিজেপিতে যোগ প্রসঙ্গে দেবশ্রী রায় বলেন, “নিজের একটি ব্যক্তিগত কাজে বিজেপির অফিসে গিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসেই থাকব এবং রয়েছি। শোভন বাবুর ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমার তো মনে হচ্ছে আমি শোভন-বৈশাখীর কাছে থ্রেট হয়ে গিয়েছি।“

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…