আক্রান্ত কমলেও কমছে না মৃত্যু! দ্বিতীয় ঢেউয়ের শেষবেলায় মরন কামড় করোনার

নিউজ ডেস্ক: দেশে করোনার ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তান্ডব অব্যহত রয়েছে। নতুন করোনা রোগীর সংখ্যা কমলেও, মৃত্যুর সংখ্যা কিন্তু কমছে না। গত ২৪ ঘন্টায় ৬২ হাজার ২২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে, ২ হাজার ৫৪২ জন মারা গেছেন।

একনজরে বুঝে নেওয়া যাক দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি

মোট করোনা আক্রান্ত- ২ কোটি ৯৬ লক্ষ ৩৩ হাজার ১০৫ ।

মোট করোনার পরীক্ষা হয়েছে – ২ কোটি ৮৩ লাখ ৮৮ হাজার ১০০ ।

মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৭৯ হাজার ৫৭৩ জনের।

মোট সক্রিয় রোগীর সংখ্যা – ৮ লক্ষ ৬৫ হাজার ৪৩২ ।

মোট টিকা – ২৬ কোটি ১৯ লক্ষ ৭২ হাজার ১৪ ।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, এখন দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৫.৮০ শতাংশে। একই সময়ে, সাপ্তাহিক পজিটিভিটি রেটও বর্তমানে ৫ শতাংশ থেকে কমে ৪.১৭ শতাংশে হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে, দৈনিক পজিটিভিটি রেট ৩.২২%, যা টানা নয় দিন ধরে ৫% এরও কম রয়েছে।

অন্যদিকে,পশ্চিমবঙ্গে কমলো দৈনিক সংক্রমন ও মৃত্যু।রাজ্যে আজও করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজারের কাছাকাছি। অন্যদিকে কমছে মৃত্যুও। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭৫ জনের।

আরেক দিকে,অনেকটাই ভালো অবস্থায় কলকাতা ও উত্তর ২৪ পরগণা জেলা। যদিও মৃত্যুর সংখ্যা এখনও অল্প চিন্তার ভাঁজ ফেলছস। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত একদিনে উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্ত ৪৬৫ এবং মৃত ২৩, কলকাতা দৈনিক করোনা আক্রান্ত যথাক্রমে ৩৭০ এবং মৃত্যু হয়েছে ২১ জনের ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…