আজকের রাশিফল।। ২০শে ডিসেম্বর’২০২০

আজকের রাশিফল জেনে নিন

নিউজ ডেস্ক: আজ ২০ ডিসেম্বর ২০২০, রবিবার; বাংলায় পৌষ মাসের ৪ তারিখ, ১৪২৭ সাল। আজকের রাশিফল আপনার জন্য কী সংকেত বয়ে আনছে, জেনে নিন।

মেষ রাশি
আজকে আপনার দিনটি খুব ভালো কাটবে। পরিবারের সাথে ঘুরতে যেতে পারেন। দিনটি হাসি-খুশিতে কাটবে। ব্যবসায়ীরা আজকে লাভবান হতে পারেন। কাজের চাপ কম থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীদের অনেক পরিশ্রম করতে হবে। বিরোধীদের থেকে সতর্ক থাকুন।

বৃষ রাশি
আজ কিছু ঝামেলার সম্মুখীন হতে পারেন। কারও থেকে ধার নিতে হতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ করে কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যানবাহন চালানোর সময় সর্তকতা অবলম্বন করুন। বন্ধুদের সাথে দেখা হতে পারে। জীবনসাথীর সাথে সম্পর্ক ভালো থাকবে।

মিথুন রাশি
হঠাৎ করে বন্ধুদের সাথে দেখা হতে পারে। কাজকর্মের চাপ বেশি থাকবে। বাড়ীর বড়দের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার জীবনে কিছু নতুনত্ব আসতে পারে। পরিবারের সাথে ভালো সম্পর্ক থাকবে। সম্পত্তি বিষয়ক ঝামেলা দূর হতে পারে।

কর্কট রাশি
আজকে আপনি আপনার কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। কোন ব্যক্তির সাথে মতবিরোধ হতে পারে। পরিবারে কোনও বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। আপনার উদ্বেগ বাড়বে। শিক্ষার্থীরা সফলতা পাবে। আর্থিক অবস্থা ঠিকঠাক থাকবে। কর্ম ক্ষেত্রে চাপ বেশি থাকবে। কোন আত্মীয় পরিজনের সাথে দেখা হতে পারে। অযথা ব্যয় করবেন না।

সিংহ রাশি
অজানা ভয় আপনাকে ঘিরে ধরবে। দায়িত্ব বেশি থাকবে। কোন বন্ধুকে ধার দিতে হতে পারে। নতুন লোকজনের সাথে পরিচয় হতে পারে। পুরনো কিছু সমস্যা দূর হতে পারে। কোন অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতা আপনার কাজে সহায়তা করবে। দাম্পত্য জীবন সুখের হবে।

কন্যা রাশি
আজকে আপনার কাজে আপনার জীবনসাথীর সাহায্য পাবেন। সন্তানদের থেকে কোনও ভালো খবর পেতে পারেন। কোন কাজে আপনি লাভবান হবেন। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। পরিবারের সমস্যা দূর হবে। আজকে আপনার দিনটি খুশিতে কাটবে। গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে হলে পরিবারের সাথে কথা বলুন।

তুলা রাশি
আজকে আপনার কাজ আপনার নিজের পছন্দমত হবে। কোন বন্ধুর সাথে ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গিনীর সহায়তা পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কাজে সফলতা আসতে পারে। দায়িত্ব পূর্ণ করতে পারবেন। যুবকেরা সফলতা পাবে। কোন আত্মীয় পরিজনের সাথে দেখা হতে পারে। কোন সুখবর পেতে পারেন।

বৃশ্চিক রাশি
অযথা বিবাদে জড়িয়ে পড়বেন না। আজ সারাদিন আপনি অলসতা অনুভব করবেন। আপনি আপনার দায়িত্ব পূর্ণ করতে পারবেন না। বাড়ীর বয়স্কদের শারীরিক অবস্থা খারাপ হতে পারে। পারিবারিক সমস্যা দূর হবে। নিকট আত্মীয়দের সাথে দেখা হতে পারে। যারা ময়দানে নেমে কাজ করছেন তাদের জন্য একটু সমস্যা আসতে পারে। শিক্ষার্থীরা লাভবান হবে।

ধনু রাশি
আজকের দিনটি আপনার মোটামুটি কাটবে। পরিবারের কোনও প্রয়োজন মেটানোর জন্য আপনাকে দৌড়োদৌড়ি করতে হতে পারে। অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আজকে ধর্মের কাজে মন লেগে থাকবে। ভগবানের আরাধনায় মানসিক শান্তি পাবেন।

মকর রাশি
আজ আপনার স্পষ্ট কথায় সবাই প্রভাবিত হবে। আজ আপনি খুব খুশি খুশি থাকবেন। কুটিল প্রবৃত্তির লোকদের থেকে দূরে থাকুন, আপনার ক্ষতি করতে পারে এরা। কাজ বেশি থাকবে কিন্তু আপনি আপনার দায়িত্ব পূর্ণ করতে পারবেন। মহিলাদের থেকে লাভবান হতে পারেন। আজ কোন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সান্নিধ্যে পাবেন।

কুম্ভ রাশি
আজ কোন আত্মীয় স্বজনের থেকে সুখবর পেতে পারেন। আজ আপনি খুব খুশি খুশি থাকবেন। দিনের শুরু ভালো হবে। সব কাজকর্ম সময়মতো পূরণ হবে। আপনার ব্যবহার অপরজনকে প্রভাবিত করবে। আর্থিক স্থিতি ভালো থাকবে। যানবাহন কিনতে পারেন। ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে। শিক্ষার্থীরা আজ সফল হতে পারে।

মীন রাশি
আপনার দিনটি মোটামুটি থাকবে। দায়িত্ব বেশি থাকবে। শরীরের ওপর চাপ পড়বে। বিরোধীদের থেকে সাবধানে থাকুন। কোন কাজে লোকসান হওয়ার আশঙ্কা আছে। অকারনে কোন বিবাদে জড়িয়ে পড়তে পারেন। হতাশা বেশি হতে পারে। জীবন সঙ্গীর সাথে বোঝাপড়া ঠিক থাকবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…