এখন খবর

করোনার রাহু মুক্ত ঘাটালের নিজামপুর, বাড়ি ফিরলেন তৃতীয় ও শেষ আক্রান্ত গৃহবধূ

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার পুরো দক্ষিনবঙ্গের মতই ঘন মেঘভর্তি আকাশ ঘাটাল মহকুমাতেও। মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও মোটের ওপর আলো কম। তারপর সন্ধ্যা ঘনাতে আরও জমাট বেঁধেছিল অন্ধকার। তারও চেয়ে ঘন অন্ধকার যেন মহকুমার দাসপুর থানার নিজামপুরে। শুধুই পশ্চিম মেদিনীপুর নয় সারা পশ্চিমবঙ্গে রাতারাতি আলোচনার বিষয় হয়ে উঠেছিল নিজামপুর, জেলার প্রথম করোনা আক্রান্তের গ্রাম। প্রথম আক্রান্তের খোঁজ মেলার পরেই সিল করে দেওয়া হয়েছিল দুর্বাচটি নদীর তীরে নিজামপুর পশ্চিম পাড়া। বন্দী হয়ে গেছিলেন ১৬০পরিবারের শষ্য শ্যামলা সুজলা সুফলা সেই গ্রাম। তবুও আতঙ্কের শেষ নেই যেন একের পর দুই আর দুইয়ের পর তিন তিনজন আক্রান্ত করোনায়। হাড় হিম করা আতঙ্ক নিজামপুর জুড়েই। মঙ্গলবার সেই আতঙ্কের অবসান হল। রাতের অন্ধকারে গ্রামের রাস্তায় আলো জ্বালিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের গাড়ি নামিয়ে দিয়ে গেল গৃহবধূ পিংকি জানাকে। গ্রামের শেষতম করোনা আক্রান্ত এখন সম্পূর্ন সুস্থ, করোনা বিজয়িনী।

গত ১৩ই এপ্রিল ওই একই হাসপাতাল থেকে ১৫দিনের লড়াই শেষ করে ফিরেছিলেন গনেশ জানা, ঘাটাল মহকুমা তথা জেলার প্রথম আক্রান্ত। মুম্বাইয়ের স্বর্নশিল্পীর পেশায় থাকা গনেশ ২১মার্চ বাড়িতে ফেরার দু’দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। ঘাটাল মহকুমা হাসপাতাল হয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আরও অসুস্থ। ২৯ তারিখ আসে দুঃসংবাদ করোনা পরীক্ষায় কোভিড পজিটিভ সে। ৩০তারিখ বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। এরপরই একে একে আক্রান্ত গণেশের বাবা এবং মাত্র ৬ মাসের বিবাহিতা স্ত্রী পিংকি। তাঁরাও স্থানান্তরিত হন বেলেঘাটায়।

গনেশের ফেরার কিছুদিন পরেই সুস্থ হয়ে ফিরেছেন তাঁর বাবা এবং অবশেষে পিংকি। অবশেষে রাহু মুক্ত নিজামপুর। গত প্রায় ১মাস বন্দী নিজামপুর। চার চৌকিতে তিন শিফটে ৭২জন পুলিশ আর সিভিক কর্মী ঘিরে রেখেছে নিজামপুর কে। উর্বর পলি লালিত নিজামপুর শুধু করোনায় বন্দী হওয়ায় ক্ষেতের ফসল পড়ে পচে শেষ হয়ে গেছে। সবজি চাষে সমৃদ্ধ নিজামপুরে সবজি কিনতে আসেনি পাইকারি ব্যবসায়ীরা। তাঁরাও যেতে পারেনি বাজারে। প্রায় সাড়ে ৬কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। অবশেষে দুশ্চিন্তার অবসান। গ্রামের লক্ষী ফিরে এসেছে গ্রামে, এখন নতুন করে শষ্যলক্ষীর আরাধনায় মেতে উঠবে নিজামপুর, এমনই আশার এখন গ্রামবাসীদের মুখে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা জানান, ‘সত্যি খুব খুশির খবর যে ওই পরিবারের সবাই সুস্থ হয়ে ফিরলেন সবাই।’

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…