স্থানীয় জনতার অভিযোগ এই রেশন সামগ্রী পাচার হচ্ছিল দাসপুরের ক্ষেপুত গ্রামপঞ্চায়েতের অধীন উত্তরবাড় গ্রামের রেশন দোকানের মালিক হাফিজুর রহমান ওরফে মিন্টু।
জনতার সামনে গাড়ির চালক স্বীকার করেছেন যে হাফিজুরের গো-ডাউন থেকেই এই বস্তা বস্তা আটা এবং গম নিয়ে যাওয়া হচ্ছিল পূর্বমেদিনীপুর জেলার কোলাঘাট লাগোয়া মাছিনান নামক একটি স্থানের এক ব্যবসায়ীর কাছে। জানা গেছে ওই ব্যবসায়ী এই এলাকারই এরকম আট দশজন রেশন দোকানের মালিকের মাল সংগ্ৰহ করে তা বড় গাড়িতে করে পাঠিয়ে দিতেন অন্যত্র।
এদিকে হাতে নাতে এই পাচার ধরতে পেরেই উত্তেজিত জনতা চড়াও হয় রেশন দোকানের মালিক হাফিজুরের বাড়িতে। যদিও খবর পেয়ে আগেই বাড়ি থেকে চম্পট দেয় হাফিজুর। উত্তেজিত জনতা জানিয়েছেন সরকার মাল কম দিয়েছে এই অজুহাতে মানুষকে তার প্রাপ্য সামগ্রী থেকে বঞ্চিত করত হাফিজুর। এছাড়াও মৃত মানুষের কার্ড, ভুয়ো কার্ড দেখিয়ে সরকারের কাছ থেকে বেশি বেশি করে রেশন সামগ্রী ওঠাতো সে যার পুরোটাই পাচার করা হত অবৈধ ভাবে।
জনতার এই দাবি সঠিক বলে প্রমাণিত হয়েছে গাড়ির চালকের কাছ থেকেও। ওই গাড়ির চালক বলেছে গত মাসখানেকের মধ্যে চার বার সে হাফিজুরের মাল পৌঁছে দিয়েছে মাছিনানের ব্যবসায়ীর গো-ডাউনে। জনতার দাবি অবিলম্বে রেশনের লাইসেন্স বাতিল করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে হাফিজুরকে। খবর পেয়ে দাসপুর পুলিশ ওই রেশন সামগ্রী সহ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। খবর পাঠানো হয়েছে ঘাটাল মহকুমা খাদ্য নিয়ামকের কাছেও।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…