সুস্মিতা তখন রান্না করছিলেন। ছুটে আসেন সুস্মিতা। এরপরই নিমাই ফোন করেন পুত্র শুভজিৎকে। বেসরকারি সংস্থার কর্মী শুভজিৎ ফোন পেয়ে ছুটে আসেন। এরপরই শুভজিৎ ফোন করেন পুলিশকে। তৎক্ষণাৎ চলে আসেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ ঘোষাল। ঘটনার গুরুত্ব বুঝে চলে আসেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী। মৃতদেহ উদ্ধারের পাশাপাশি চলে খানা তল্লাশি কিন্তু মেলেনি কোনোও সূত্র। বাড়ি থেকে কোনোও জিনিস খোয়া যায়নি বা চুরি বা লুটপাটের কোনও চিহ্ন আপাত ভাবে নজরে পড়েনি।
উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বাড়িতে ভর দুপুরে বাড়ির মধ্যে বাইরের লোক ঢুকল কী করে যদি অবশ্য বাইরের লোক ঘটনা ঘটায়। বাইরের লোক যদি ঘটনা ঘটায় কেন ঘটাবে? লুটপাটের চিহ্ন নেই তবে সামান্য ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। খাট থেকে মেঝেতে পড়ে বালিশ।
ঘটনার সময় কোনোও চিৎকার চেঁচামেচি হয়নি। অপরিচিত লোক হলে বৃদ্ধা সেটা করতেন! বাড়ির কেউ যদি এই ঘটনা ঘটায় তবে কেন ঘটাবে? কী স্বার্থ? আবার বাড়ির লোকেরা কী পেশাদারি খুনির মত গলার নলি কেটে খুন করতে পারে? তাহলে কী পরিচিত কেউ ভাড়াটে খুনি দিয়ে এই কাজ করালো? কিন্তু করাবে কেন? পরিবারের সদস্যদের, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ কিন্তু এখনও অবধি তেমন কোনোও অগ্রগতি হয়নি।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, “অদ্ভুত রহস্যময় একটা ঘটনা। সচরাচর এরকম ঘটনা ঘটেনা। অপরাধ জগতে এই ঘটনা রীতিমত ব্যতিক্রম যার রহস্য উদঘাটন করতে পারলে আমরা নতুন কিছু দিক পেতে পারি। একটা মিসিং লিংক রয়েছে কোথাও যেটা সাদা চোখে ধরা পড়ছেনা কিন্তু আমাদের বিশ্বাস শেষ অবধি খুনি ধরা পড়বেই। আমাদের যথেষ্ট দক্ষ আধিকারিকরা মামলা টি নিয়ে পড়ে রয়েছে।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…