অনুমান করা হচ্ছে যে ঘটনাটি বৃহস্পতিবার রাতেই ঘটেছে কারন শুক্রবার কার্য্যালয় খোলার পর বিষয়টি জানাজানি হয়। খবর যায় দাসপুর পুলিশে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চুরির ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। দেখা যায় জানালার রড কেটে দপ্তরের ভিতরে প্রবেশ করে অফির রুম ও প্রধানের রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চুরি করা হয়েছে। জানা গেছে শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতের এক কর্মী মিলনবিথী সাহা অফিসের তালা খুলে বিষয়টি প্রথম দেখতে পান। তাঁর কাছ থেকেই প্রধান সহ অন্যান্যরা খবর পান চুরির বিষয়ে।
গ্রাম পঞ্চায়েতের এক আধিকারিক জানিয়েছেন, এখনও অবধি দেখতে পাচ্ছি দপ্তরের ৬ টি ল্যাপটপ,একটি স্ক্যানার মেশিনেইর সঙ্গে দুষ্কৃতিরা পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্টোরেজের জন্য হার্ডডিক্সটিও নিয়ে গেছে। ল্যাপটপ গুলিতে বহু ধরনের তথ্য, মাষ্টার প্ল্যান ইত্যাদি ছিল। এছাড়াও বিভিন্ন আর্থিক লেনদেন সংক্রান্ত নথি ছিল। হয়ত এসবই আমরা ধিরে ধিরে অন্য জায়গা থেকে উদ্ধার করতে পারব কিন্তু এখুনি কাজ করার ক্ষেত্রে ধকল পেতে হবে।
মাত্র কিছুদিন আগেই দাসপুর ২ ব্লকেরই রানীচক গ্রাম পঞ্চায়েতেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিল,ফের অপর একটি গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে চুরির ঘটনায় সরকারি দপ্তরগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি খুবই নিখুত পরিকল্পনা নিয়ে একই ব্যক্তি বা দলই যে এই কাজ করছে সেটাও মনে করা হচ্ছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…