দার্জিলিংয়ের রাস্তায় দেখা মিলল দুর্লভ ‘কালো চিতা’র! হেলে দুলেই মিলিয়ে গেল ব্ল্যাক প্যান্থার

সংবাদদাতা: এক অনন্য অভিজ্ঞতা! গভীর জঙ্গল সাফারি তে যার দেখা মেলেনা সেই দুর্লভ ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল রাস্তার ধারে! রবিবার এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে পাহাড় থেকে সমতল। যে ছবিতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় খোস মেজাজেই বসে রয়েছে একটি ব্ল্যাক প্যান্থার। তার পাশ দিয়ে শব্দ তুলে চলে যাওয়া গাড়ি দেখেও কোনোও ভ্রুক্ষেপ নেই তার। তার ছবি তোলা হচ্ছে দেখেও নির্বিকার। এক সময় দেখা গেল গাড়ির পাশ দিয়েই হেলতে দুলতে চলে যাচ্ছে ব্ল্যাক প্যান্থার। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরালে তোলপাড় পশুপ্রেমীদের দুনিয়া। মাস খানেক আগে মিরিকে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার। এবারও সেই দার্জিলিং পার্বত্যাঞ্চলে দেখা দিল দুর্লভ প্রাণীটির। রবিবার দার্জিলিঙ পাহাড়ি রাস্তার ধারে ঝোপঝাড়ে দেখা মিলল বিলুপ্তপ্রায় প্রজাতির ব্ল্যাক প্যান্থারের ফের দেখা মেলায় উল্লসিত বন কর্তারা। বন দপ্তর বিভাগের বক্তব্য দিনের আলোতে ব্ল্যাক প্ন্যান্থারের দেখা পেয়ে ভিডিও করেছেন কোনও এক গাড়ির চালক। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে অনুমান করা হচ্ছে সম্ভবত ঘটনাস্থল পুসিমবেং চা বাগানের এলাকায়। সেখানেই দেখা গিয়েছে ব্ল্যাক প্যান্থারটিকে। এর আগেও ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়েছে বন দপ্তরের ক্যামেরায়। এদিন দিনের আলোয় দেখা গেল। বন দপ্তরের আধিকারিকরা জানান সাধারণত দিনের আলোয় এদের সেভাবে দেখা মেলে না। এই ভিডিওটির সত্যতা, ঘটনাস্থল, এবং কখন কোথায় সেই বিষয়ে খোঁজ খবর নেবে বলে জানিয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…