আজকের রাশিফল।। ২রা জানুয়ারি’২০২১

আজকের রাশিফল এক নজরে                 নিউজ ডেস্ক: আজ ২রা জানুয়ারি, ২০২১। বাংলা পৌষ মাসের ১৭ তারিখ, সাল ১৪২৭। জেনে নিন আজকের রাশিফল এক নজরে

মেষ রাশি
আজকের দিনটি আপনার মোটামুটি যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বেশি হওয়ার সাথে সাথে কোন সহযোগী সাথে বিবাদ হতে পারে। আজকে আপনি চিন্তিত থাকতে পারেন।বাইরে বেরোনোর সময় বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে বের হন। ভগবানের আরাধনায় মন লেগে থাকবে। পরিবারের কোন সদস্যের সাথে মতের অমিল হতে পারে। আজ সময়মতো আপনার কাজ পূর্ণ নাও হতে পারে। কোন বন্ধুর সাথে দেখা হতে পারে। আর্থিক স্থিতি ঠিক থাকবে।

বৃষ রাশি
আজ আপনি কিছু ঝামেলাতে থাকতে পারেন। আজ আপনি আপনার দায়িত্ব পূর্ণ করতে পারবেন কিন্তু আপনার অসম্পূর্ণ মনে হতে পারে। আজকে আপনার পদন্নতির যোগ রয়েছে। নতুন কাজ শুরু করতে পারেন। কোন কাজের জন্য যাত্রা হতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। আর্থিক স্থিতি ভালো থাকবে। আজকে আপনার ধন প্রাপ্তি হতে পারে। বাড়ির বড়দের ধ্যান রাখুন।

মিথুন রাশি
আজকে আপনার পুরনো ঝামেলা দূর হবে। পরিবারের সদস্যদের সহযোগিতায় নতুন কাজ শুরু হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন। আজকে আপনার দিনটি খুশি খুশি কাটবে। সন্তানদের সাথে সময় কাটাতে পারবেন। জীবনে কিছু নতুনত্ব মনে হবে। শিক্ষার্থীদের সফলতা আসবে। সময় মত কাজ পূর্ণ হবে। কোন দায়িত্ব পূরণ করার জন্য অলসতা দেখাবেন না। ব্যবসা বাণিজ্য ভালো চলবে।

কর্কট রাশি
আজকে আপনার দিনটি খুব ভালো কাটবে। ধার্মিক কাজে মন লেগে থাকবে। ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। কোথাও ঘুরতে যেতে পারেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে কিছু অসুবিধা হতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে। কোন বন্ধুর সাথে দেখা হতে পারে। শ্বশুরবাড়ীর তরফ থেকে সুখবর পেতে পারেন। কোন কাজে আজ খরচা বেশি হতে পারে। বড়দের আশীর্বাদ পাবেন।

সিংহ রাশি
কোন প্রয়োজনীয় ব্যক্তির সাহায্য করতে পারেন। দৈনিক রুটিনে পরিবর্তন আসবে। পরিবারের সাহায্যে আজ আপনি আপনার দায়িত্ব পূর্ণ করতে পারবেন। বন্ধুরা সাথে থাকবে। আপনাকে কোথাও যাত্রা করতে হতে পারে। মান সম্মান বাড়বে। কারও শারীরিক স্থিতি খারাপ হওয়ায় আজকে বেশি খরচা হতে পারে। লটারি জুয়া ও নেশা পান থেকে দূরে থাকুন। উপহার দিতে পারেন জীবনসাথীকে। মা বাবার আশীর্বাদ পাবেন।

কন্যা রাশি
আপনি যথাসময়ে আপনার সমস্ত দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম হবেন। চাকরিপ্রার্থীরা পদোন্নতির খবর পেতে পারেন। আপনার স্ত্রীর সাথে সম্পর্কে মধুরতা বজায় থাকবে। কারও দ্বারা আপনি উপকৃত হতে পারেন। জমি কেনার পরিকল্পনা করতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। ঝুঁকি সম্পর্কিত কাজ করা থেকে বিরত থাকুন।

তুলা রাশি
আজ আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে। আয় বাড়বে। ব্যবসায় মনের মত ফল পাবেন। বিনিয়োগে উপকারী হবেন। চাকরিতে স্বাভাবিক অবস্থা বজায় থাকবে। অশুভ কিছু খবর পেতে পারেন আজ। অজানা অচেনা লোকেদের সাথে আচরণ করার সময় সাবধানতা অবলম্বন করুন।

বৃশ্চিক রাশি
বিনা কারণে অর্থ ব্যয় করবেন না। কারও সাথে আপনার মতবিরোধ হতে পারে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় ক্ষতি হতে পারে। আপনার কাজগুলি সময়মতো সম্পন্ন হবে। আত্মীয়দের সাথে দেখা করতে পারেন। আপনি আপনার স্ত্রীর সাথে বেড়াতে যেতে পারেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন।

ধনু রাশি
আজকের দিনটি আপনার জন্য দুর্দান্ত একটি দিন হবে। পরিবারের সাথে বেড়াতে যেতে পারেন। আজ ব্যয় বেশি হবে। পুরানো বিনিয়োগ থেকে আপনি উপকৃত হতে পারেন। অজানা কাউকে বিশ্বাস করবেন না। তাড়াহুড়া করে আজ কোনও কাজ করবেন না। স্বজনদের সাথে দেখা হবে। শিশুদের সাথে আরও বেশি সময় কাটাতে পারবেন।

মকর রাশি
আজকে আপনার দিনটি খুব ভালো যাবে। আত্মীয়দের সাথে মধুর সম্পর্ক থাকবে। পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে। আজকের দিনটি ভালো ভাবে আনন্দ করে কাটাতে পারেন। আপনি আনন্দিত হবেন। কর্মক্ষেত্রে সু পরিবেশ বজায় থাকবে। সময় মত কাজ পূর্ণ করতে পারবেন। জীবন সঙ্গীর সাথে ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

কুম্ভ রাশি
পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন। আটকে থাকা কাজ সুষ্ঠ ভাবে সম্পন্ন হবে। ধার্মিক যাত্রার পরিকল্পনা হতে পারে। তন্ত্রমন্ত্রের দিকে ঝোঁক বাড়তে পারে। সৎসঙ্গের সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভজনক ফল হবে। চাকরি ক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। বিরোধীরা শান্ত থাকবে।

মীন রাশি
আপনার সঙ্গীর সাথে আজ বেড়াতে যেতে পারেন। ঈশ্বরের উপাসনা করুন, মনে জোর পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ হবে। কেউ আপনাকে অকেজো কাজের দিকে চালিত করার চেষ্টা করবে। খারাপ মানুষদের থেকে দূরে থাকুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করুন। কোনও আত্মীয়ের কাছ থেকে ভাল খবর পাবেন। খাবারের দিকে যত্ন নিন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…