Horoscope: আজকের রাশিফল; ৯ই জুলাই’২০২১

আজ ৯ জুলাই, ২০২১ বাংলার ২৪শে আষাঢ় ১৪২৮ সন, শুক্রবার। কী আছে ১২টি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে,কেমন থাকবেন, দেখে নিন।

মেষঃ কর্মস্থলে আজ বাধা কেটে যাবে। বন্ধুর সাহায্য পেতে সমস্যা হবে। আর্থিক খরচ নিজের হাতেই রাখুন।আত্মীয় বন্ধুদের হাতে ছেড়ে দিলে সমস্যায় পড়বেন। সকলের পরামর্শ নিয়ে সমস্যা
সমাধানে নামুন। আজ তার কাছ থেকে নিজের প্রশংসা শুনবেন। এতটাই ভালো লাগবে যে আবারও তাঁর প্রেমে পড়বেন। বিনোদনের খাতে মেপে খরচ করুন।

বৃষভঃ বিদেশ ভ্রমণের সুযোগ পেয়ে যেতে পারেন হঠাৎই। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেননা কারন আপনার পূর্ব প্রশংসিত কাজও সেই কারণে নষ্ট হতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। কর্মক্ষেত্রে আজ একটি ভালো দিন হতে চলেছে। আজকের দিনে অর্থ সঞ্চয় করতে পারেন আর আজ মামলার রায় আপনার পক্ষেই যাওয়ার সম্ভাবনা।

মিথুনঃ আপনার পরিবারের ভূমিকায় কর্মক্ষেত্রে ভালো ফলের সম্ভবনা। আর্থিক লেনদেনের সময় মাথা ঠাণ্ডা করে কাজ করুন। একটু সময় বের করলেও, নিজের কাজে লাগাতে পারবেন না। ভালোবাসার মানুষের থেকে উপহার পাওয়ার দিন আজ। পেটের রোগ ভোগাবে। ভাতৃ কলহের সম্ভবনা কিন্তু সারা দিনের শেষ আজকের দিনটা সব দিক থেকে আপনারই অনুকূলে থাকছে।

কর্কটঃ কাজের জায়গায় পুরানো জটিলতা কেটে যাবে। বেশি না খেয়ে শরীরের দিকে খেয়াল দিন। ভালোবাসার মানুষের সঙ্গে ভালো সময় কাটবে। পরিবারের সঙ্গে সঙ্গে বন্ধুদের থেকেও সমর্থন পাবেন। মনোবল নিয়ে ব্যবসা করুন, সমস্যা কাটিয়ে বের হবেনই। প্রেমে চিড় ধরতে পারে।

সিংহঃ যাতায়াত করবেন সাবধানে কারন দুর্ঘটনা যোগ রয়েছে আজ। ভালোবাসার মানুষকে বোঝার জন্য, তাঁর সঙ্গে কিছুটা সময় কাটান। এই রাশির ব্যক্তিদের শরীর আজকের দিনে সুস্থই থাকবে। অবসর সময়ে মোবাইলে সিনেমা দেখতে পারেন। অতীতে করা বিনিয়োগ থেকে আজকের দিনে দারুণ লাভবান হবেন। চুরি, ডাকাতি আর জলপথ ভ্রমন সম্পর্কে সাবধান থাকুন।

কন্যাঃ উচ্চ রক্তচাপ থাকলে সাবধান। অর্শ নিয়ে ভুগতে পারেন। বন্ধুর সাথে আজ মদ্যপান করবেননা, মজা থেকে তর্ক হয়ে অনর্থক বিচ্ছেদ ঘটতে পারে। আজ প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে পারেন, ক্রয়লাভ আছে। যোগ ব্যায়াম করে মনের ওপর নিয়ন্ত্রণ আনুন। না হলে অবসাদ গ্রাস করতে পারে। ভালোমন্দে দিনটা কাটবে।

তুলাঃ আজ ভ্রমন বা যাত্রা নাস্তি। বরং ঘরে থাকলে ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। শিশুদের সাথেও একটু সময় কাটান। তাহলে মাথা ঠান্ডা থাকবে। বাবা-মার সঙ্গে মতের মিল হয়না এমন আলোচনা এড়িয়ে যান কারন আজ কলযোগ স্পষ্ট। কেনাকটা করার সময় বেশি ব্যয় করা ঠিক নয়। কাউকে ঋণ দেওয়ার আগে তাঁর বিশ্বাস যোগ্যতা যাচাই করা প্রয়োজন। রাজনীতিবিদদের আজ পোয়া বারো।

বৃশ্চিকঃ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলুন। পুরানো বন্ধু বিচ্ছেদের সম্ভবনা। যে কোন স্থানে বেড়াতে যেতে পারেন, মেজাজ ভালো থাকবে। অতীতের কারো সঙ্গে আজকের দিনে দেখা হতে পারে। বিদেশে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে। পড়ুয়াদের জন্য ভালো দিন

ধনুঃ পরিবারের কেউ আপনার সঙ্গে সময় কাটাতে চাইলেও, আপনার কছে সময় থাকবে না। পুরনো জিনিসে বিনিয়োগে ভালো লাভ পাবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। হঠাৎ কোন বার্তা গোটা পরিবারের জন্য সুখবর নিয়ে আসবে।

মকরঃ ফেলে রাখা কাজ ফাঁকা সময়ে সম্পন্ন করতে হবে। ভাবপ্রবণ মেজাজ ধরে রাখতে অতীতে ফিরে যেতে হবে। পরিবারের লোকেরা কোন ছোট জিনিস বড় করে দেখবে। কঠোর পরিশ্রমের ফলে জীবনে উন্নতি করতে পারবেন।

কুম্ভঃ বন্ধুদের সঙ্গে একটি সুন্দর সন্ধ্যা কাটাবে। অতীতে নেওয়া ভুল সিদ্ধান্ত মানসিক অশান্তি তৈরি করবে। কর্মক্ষেত্রে আজ একটি ভালো দিন হবে। আজকের দিনে প্রচুর পরিমাণে অর্থের আগমন হওয়ায়, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।

মীনঃ ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। কাজের চাপে কিছুটা উত্তেজিত হয়ে পড়বেন আজ। পরিবারের কেউ আপনার সঙ্গে সময় কাটাতে চাইলেও, আপনার কছে সময় থাকবে না। অতীতে করা বিনিয়োগ থেকে আজকের দিনে ভালো ফল পাবেন। শারীরিক আঘাত পেতে পারেন। বিয়ে করার কথা যারা ভাবছেন আজ থেকেই তাঁদের সংযোগ শুরু হতে থাকবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…