Horoscope: আজকের রাশিফল; ৮ই জুলাই’২০২১

আজ ৮জুলাই, ২০২১ বাংলার ২৩ই আষাঢ় ১৪২৮ সন, দিনটা শুধুই বৃহস্পতিবার নয়, আমরা বলি লক্ষ্মীবারও। দেখে নেওয়া যাক ১২টি রাশির জাতক জাতিকাদের অন্যান্য ভাগ্যের সাথে লক্ষ্মীলাভের সুযোগও

মেষঃ পেশাগত জায়গায় সমস্যা আসার সম্ভাবনা। একটু সচেতন থাকুন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হলে, আপনার মেজাজ ভালো থাকবে। সময়ের গুরুত্ব সম্পর্কে বাচ্চাদের বোঝাতে পারেন। যে কোনও বিনিয়োগ করতে হলে প্রবীণদের পরামর্শ নিন। দেখবেন ভাগ্য খুলে যাবে।

বৃষভঃ বন্ধুত্ব আজ আপনাকে অর্থনৈতিক লেনদেনে ভালো যোগাযোগ তৈরি করে দেবে। কাজের ফাঁকে শরীর সুস্থই থাকবে। ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার দিকে খেয়াল দেওয়া দরকার। পরিবারের সদস্যদের কাছ থেকে ধার করা টাকা মিটিয়ে দিন। নচেৎ জটিলতা বাড়বে।

মিথুনঃ বাড়ি থেকে দূরে থাকলে, ফাঁকা সময়ে কিছুক্ষণ পার্কে কাটাতে পারেন। প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনে জীবনে উন্নতি হবে। কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসার কারণে কিছুটা অর্থ ব্যয় হবে।

কর্কটঃ কাছের মানুষেরা আজকের দিনে আপনাকে বুঝবে। বাড়িতে পার্টির পরিকল্পনা করে কাছের মানুষদের নিমন্ত্রণ করুন। সকলের থেকে দূরে গিয়ে একা কিছুক্ষণ সময় কাটাতে ভালো লাগবে। কাজের ফাঁকে শরীর সুস্থই থাকবে।

সিংহঃ আপনার উদারতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে পছন্দের কোন কাজ করুন। আজকের দিনে শৈশবের কাজ করতে ইচ্ছা করবে। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে ভালো করে সবকিছু দেখে নিন।

কন্যাঃ আপনার উন্নতি গোটা পরিবারের জন্য সুখবর নিয়ে আসবে। কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অশান্তির মাঝে কিছুটা নিজের জন্য সময় নেবেন। শরীরের প্রয়োজনে আজকের দিনটা বিশ্রাম নিন।

তুলাঃ কোন কাজে কাছের মানুষের থেকে বাধা পেতে পারেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের মেজাজ ফুরফুরে থাকবে। আপনার ভালোবাসার মানুষ আপনার বাবা মায়ের থেকে আশীর্বাদ পাবেন। পুরনো অর্থ আজকের দিনে ফেরত পেতে পারেন।

বৃশ্চিকঃ ভালোবাসার মানুষের সঙ্গে সেরা সময় কাটবে। ঋণ নেওয়া অর্থ ফেরত দিতে গিয়ে সমস্যায় পড়বেন। অবসর সময়ে কোন সমস্যা সমাধানের চেষ্টা করুন। বাড়ির কাজে বাচ্চারা আপনাকে সাহায্য করবে।

ধনুঃ আজকের দিনে শৈশবের কাজ করতে ইচ্ছা করবে। ভবিষ্যতের অর্থ সঞ্চয় সম্পর্কে সঙ্গীর সঙ্গে কথা বলুন। বিবাহিত জীবনের সেরা দিন হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন।

মকরঃ ঘরের পরিবেশ পরিবর্তনের আগে অন্যদের থেকে পরামর্শ নিন। আর্থিক সমস্যা থেকে মানুষের উত্তেজনা তৈরি হয়। ভালোবাসার মানুষের সঙ্গে সুন্দর সময় কাটবে। কেউ আপনার মূল্যবান জিনিস ছিনিয়ে নিলে, মেজাজ খারাপ হয়ে যাবে।

কুম্ভঃ শারীরিক সমস্যার কারণে ঘুরতে যাওয়ার প্ল্যান ভেস্তে যাবে। অন্যদের উপর জোর করে নিজের পছন্দ চাপিয়ে দেবেন না। আর্থিক দিক থেকে আজ একটি ভালো দিন। নতুন ব্যবসা অনেক লাভের মুখ দেখাবে।

মীনঃ পেশার জায়গায় আজ ভালো লাভবান হবেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে বেশি খাওয়া এড়িয়ে চলুন। ফাঁকা সময়টা পরিবারের সকলের সঙ্গে কাটান। পরিবারের সকলের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে কিছুটা অর্থ ব্যয় করতে পারেন। সব মিলিয়ে দিনটা খুব ফুরফুরে মেজাজে কাটবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…