আজকের রাশিফল, ৮ই জানুয়ারি-২০২১

আপনার দিনটি আজ কেমন কাটবে? জেনে নিন একনজরে আজকের রাশিফল

নিউজ ডেস্ক: আজ ৮ই জানুয়ারি; শুক্রবার, ২০২১ সাল। বাংলা পৌষ মাসের ২৩ তারিখ, ১৪২৭ সাল। কেমন কাটতে চলেছে আজকের দিন, ভাগ্য আজ কি ইঙ্গিত দিচ্ছে, বুঝে নিন রাশিচক্র দেখে-

মেষ
আজকের দিনটি খুশি খুশি থাকবে। জীবন সঙ্গীর সাথে ঘুরতে যেতে পারেন। দান পুণ্যের কাজ করতে পারেন। কোন কাজে ভালো ভাবে লাভবান হবেন। কর্ম ক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। আজকে আপনি কোন সুখবর পেতে পারেন। শিক্ষার্থীরা সফলতা পাবে। কোন আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন। নতুন কাজ শুরু করার সময় সতর্ক থাকুন। ধার করা টাকা ফেরত দিতে সক্ষম হবেন। ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বিরত থাকুন‌। কেরিয়ার সম্পর্কিত কাজ এগিয়ে যাবে।

বৃষ
ধার্মিক কাজে মন লেগে থাকবে। হঠাৎ করে আপনি লাভবান হতে পারেন। নতুন লোকের সাথে পরিচয় হতে পারে। নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। জীবন সঙ্গীর সাথে মতপার্থক্য হতে পারে। বন্ধুদের সাথে দেখা হতে পারে। খারাপ কাজ থেকে দূরে থাকুন। সন্তানদের প্রয়োজন মেটাতে পারবেন। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন।

মিথুন
অচেনা লোকেদের থেকে সাবধান থাকুন। আপনার ক্ষতি করতে পারে। মূল্যবান জিনিস সামলে রাখুন। ঝামেলা থেকে দূরে থাকুন। দায়িত্ব সময়মতো পূর্ণ করতে পারবেন। শারীরিক অবস্থা ভালো থাকবে। বড়দের আশীর্বাদ পাবেন। আত্মীয়-স্বজনের সাথে মতপার্থক্য হওয়ার আশঙ্কা আছে। হঠাৎ করে কোথাও যাত্রা করতে হতে পারে। মানসিকভাবে আজকে আপনি মজবুত থাকবেন। সন্তান পক্ষ থেকে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গী সাথে সম্পর্ক মধুর। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন।

কর্কট
আজকে আপনার দিনটি কিছুটা ঝামেলার মধ্যে দিয়ে কাটতে পারে। বাড়ীর বড়দের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। নতুন লোকের সাথে পরিচয় হতে পারে। কোন আত্মীয় পরিজনের সাথে বিবাদ হতে পারে। কাজের চাপ বেশি থাকবে। কোন দায়িত্ব পূরণ করতে আজ আপনি ব্যর্থ হতে পারেন। হঠাৎ করে যাত্রা করতে হতে পারে। আর্থিক স্থিতি ভালো থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে।

সিংহ
আজ কোনও বন্ধু অথবা আত্মীয়-স্বজনের থেকে সুখবর পেতে পারেন। আপনার দিনটি হাসি খুশিতে কাটবে। পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। চাকরির ক্ষেত্রে বদলি হতে পারে। ব্যয় বেশি হতে পারে। নতুন কাজ শুরু করার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নিন। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। জুয়া, লটারি থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের অনেকটা পরিশ্রম করতে হবে। অলসতা করবেন না। ভগবানের আরাধনা করুন। কোন প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করুন।

কন্যা
আজকের দিনটি আপনার ভালো কাটতে পারে। আটকে থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো হবে। আজকে কোন পারিবারিক কাজ নিয়ে বাইরে যেতে হতে পারে। আজ হতাশা আপনার থেকে দূরে থাকায় আপনি অনেক স্বস্তি বোধ করবেন। পরিবারের সহযোগিতা পাবেন। জীবন সঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে। স্বাস্থ্য ভালো থাকবে। আজকে হঠাৎ করে আপনাকে কোথাও যেতে হতে পারে।

তুলা
আজকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। কাজ ভালো চলবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের খবর আসতে পারে। পারিবারিক কাজ পূর্ণ করতে পারবেন। আপনি অনেক শান্তি অনুভব করবেন। আত্মীয়-স্বজন বাড়িতে আসতে পারে। শিক্ষার্থীরা লাভবান হবেন। অহেতুক খরচা করবেন না। জীবন সঙ্গীর সাথে সম্পর্ক মধুর থাকবে। বড়দের আশীর্বাদ পাবেন। খাওয়া-দাওয়ার প্রতি ধ্যান দিন।

বৃশ্চিক
ঝুঁকিপূর্ণ কাজ শুরু করার আগে সাবধানতা অবলম্বন করুন। যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন। কোন আত্মীয়র সাথে বিবাদ হওয়ার আশঙ্কা আছে। জমি সংক্রান্ত মামলায় জড়িয়ে থাকবেন। কর্মক্ষেত্রের পরিবেশ ভালো থাকবে। কোন কাজের সূত্রে আপনাকে অন্য কোন শহর যেতে হতে পারে। দাম্পত্য জীবন সুখের হবে। সন্তান পক্ষের থেকে সুখবর পেতে পারেন। নতুন কোন কাজ শুরু করার জন্য ভাবতে পারেন। শারীরিক অবস্থা ভালো থাকবে।

ধনু
আজকে আপনার দিনটি খুব ভালো যাবে। আত্মীয়দের সাথে মধুর সম্পর্ক থাকবে। পুরানো বন্ধুদের সাথে দেখা হতে পারে। আজকের দিনটি ভালো ভাবে আনন্দ করে কাটাতে পারেন। আপনি আনন্দিত হবেন। কর্মক্ষেত্রে সুপরিবেশ বজায় থাকবে। সময় মত কাজ পূর্ণ করতে পারবেন। জীবন সঙ্গীর সাথে ভালোবাসা বজায় থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে।

মকর
আপনি যথাসময়ে আপনার সমস্ত দায়িত্ব সম্পন্ন করতে সক্ষম হবেন। চাকরিপ্রার্থীরা পদোন্নতির খবর পেতে পারেন। আপনার স্ত্রীর সাথে সম্পর্কে মধুরতা বজায় থাকবে। কারও দ্বারা আপনি উপকৃত হতে পারেন। জমি কেনার পরিকল্পনা করতে পারেন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। ঝুঁকি সম্পর্কিত কাজ করা থেকে বিরত থাকুন।

কুম্ভ
আপনার বেশিরভাগ কাজ সফল হবে। আপনি আগামী দিনে ঘোরাঘুরি করার পরিকল্পনা করতে পারেন। স্বজনদের সাথে সম্পর্ক মিষ্টি থাকবে। আপনি আজ ভালো কোনও খবর পেতে পারেন। আপনি আজ খুব খুশি থাকবেন। ভাগ্য আপনাকে সমর্থন করবে। শিক্ষার্থীদের আজ আরও কঠোর পরিশ্রম করতে হবে। একজন বিশেষজ্ঞের সহায়তায় শিক্ষার্থীরা সাফল্য পাবে। খাবারের যত্ন নিন। ধার দেওয়া টাকা ফিরে পেতে পারেন। অজানা লোকদের থেকে দূরে থাকুন।

মীন
আজ আপনার ভাগ্য আপনার সাথে থাকবে। আর্থিকভাবে লাভবান হবেন। আপনি সময়মতো কাজগুলি শেষ করবেন। ব্যবসায় অগ্রগতি হবে। যে কোনও বিতর্ক থেকে দূরে থাকুন। শিক্ষার্থীরা সাফল্য পাবে। অফিসে কারও সাথে মতবিরোধ হতে পারে। পরিবারের সাথে বেড়াতে যেতে পারেন। হাসি মজাতে সময় কেটে যাবে। পুরানো বন্ধুদের সাথে দেখা হবে। সামাজিক কাজে জড়িত হবেন। আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…