আজকের রাশিফল, ৭ই জানুয়ারি’২০২১

জেনে নিন আজকের রাশিফল                      নিউজ ডেস্ক: আজ ৭ই জানুয়ারি, ২০২১, বৃহস্পতিবার। বাংলা পৌষ মাসের ২২ তারিখ, ১৪২৭ সাল। কেমন কাটতে চলেছে আজকের দিনটি, জেনে নিন রাশিফল।

মেষ রাশি :আপনার জন্য আজ দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বড় ভাই ও বন্ধুর কাছ থেকে কিছু আর্থিক সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীক ক্ষেত্রে বাকি থাকা অর্থ লাভের যোগ প্রবল। আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরীজীবীদের বকেয়া বেতন বা বোনাস লাভের যোগ রয়েছে।

বৃষ রাশি : দিনটি শুভ সম্ভাবনাময়। আজ চাকরী ক্ষেত্রে স্থায়ীকরণের সুযোগ আসবে। বেকারদের কর্মসংস্থানের যোগ প্রবল। সরকারী প্রশাসনিক কর্মকর্তাদের কাজের চাপ বাড়তে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ প্রবল। বৈদেশীক প্রতিষ্ঠানে কর্ম লাভের সুযোগ আসতে পারে। পিতার কর্মস্থলে সাফল্য লাভের যোগ প্রবল।

মিথুন রাশি : আজ ভাগ্য আপনার সহায় হবে। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান। বিদেশে স্থায়ী বসবাসের কাগজ পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে দূরের যাত্রার সুযোগ আসবে। বিদেশ থেকে কোন ভালো কাজের সুযোগ পেতে পারেন। আধ্যাত্মীক ব্যক্তি বা কোন অতীন্দ্রিয় সাধাকের সাক্ষাৎ পেতে পারেন।

কর্কট রাশি : দিনটি ভালো যাবে না। বীমা ও ইন্সুরেন্স এর কাজে লাভবান হতে পারেন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। শেয়ার বিনিয়োগে অপ্রত্যাশিত লাভ করতে পারেন। ব্যাংকে কর্ম করা ব্যক্তিরা বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। আজ কোনও ব্যক্তির দ্বারা হয়রানির আশঙ্কা প্রবল।

সিংহ রাশি: দিনটি শুভাশুভ মিশ্র। সকালের দিকে দাম্পত্য জীবনে কোন ঝামেলা দেখা দেবে। অংশিদারী ব্যবসায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। বিদেশ থেকে কোনো বিয়ের প্রস্তাব আসতে পারে। আত্মীয়দের সাহায্য লাভের যোগ প্রবল। আমদানী রপ্তাণী বাণিজ্যে বিনিয়োগের যোগ।

কন্যা রাশি : শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কাজের লোকের সাথে সকাল সকালই তর্ক বিতর্ক হতে পারে। কর্মস্থলে সহকর্মী বা পদস্ত কর্মকর্তার সাথে ঝামেলা দেখা দেবে। আপনার কোনও মূল্যবান নথিপত্র হারিয়ে ফেলতে পারেন। সজাগ থাকুন। আর্থিক ক্ষেত্রেও সতর্ক হতে হবে।

তুলা রাশি : আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক প্রস্তাবের সাড়া পেতে পারেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সন্তানের উচ্চ শিক্ষার বিষয়ে ব্যস্ত থাকতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের কাজের প্রয়োজনে দূরে কোথাও যাত্রার যোগ বলবান।

বৃশ্চিক রাশি: দিনটিতে সকল কাজে সাফল্য পাবেন। পারিবারিক ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন। কোনও আত্মীয়র সাহায্য পেতে পারেন। জমি ভূমি ও আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি হতে পারে। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভবান হবেন। মায়ের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন।

ধনু রাশি: দিনটি শুভ সম্ভাবনাময়। গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের নতুন কাজের অর্ডার লাভের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীক ক্ষেত্রে বন্ধুর সাহায্য পেতে পারেন। ছোট ভাই বোনের কর্ম লাভের যোগ প্রবল। সাহিত্যিক ও মিডিয়া কর্মীদের কাজে কর্মে কিছু জটিলতা দেখা দেবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন।

মকর রাশি : দিনটি আর্থিকভাবে স্বচ্ছল থাকবে। বকেয়া কোন অর্থ ফিরে পাবেন। খুচরা ও পাইকারী ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। আজ কোন অফিশিয়াল আপ্যায়নে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসায়ীরা সফলতার সুযোগ পাবেন। নতুন বিনিয়োগে লাভবান হবেন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে।

কুম্ভ রাশি : আজ আপনার প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে সকল প্রকার শত্রুতা ও বিরোধিতার জবাব দিতে পারবেন। দাম্পত্য জীবন মধুময় হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা আজ প্রশংসিত হতে পারেন। সবমিলিয়ে দিনটি বেশ আনন্দেই কাটবে।

মীন রাশি: কাজে আশানুরূপ অগ্রগতি ও সাফল্য পাবেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ভালো আয়ের সুযোগ পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ প্রবল। আইনগত কোন জটিলতার আজ কাটিয়ে উঠতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে নতুন দায়িত্ব লাভের যোগ প্রবল। স্বাস্থ্যের দিকে নজর দিন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…