আজকের রাশিফল: ৭ই ডিসেম্বর’২০২০

আপনার রাশিচক্র আজ কী ইঙ্গিত দিচ্ছে, জেনে নিন

নিউজ ডেস্ক: আজ ৭ ডিসেম্বর ২০২০, সোমবার, সপ্তাহের প্রথম দিন। বাংলায় অগ্রহায়ণ মাসের ২১ তারিখ, ১৪২৭ সাল। চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিচক্র আজ কী কী ইঙ্গিত দিচ্ছে।

মেষ রাশি
আজকে আপনার দিনটি ভালো কাটবে। কর্মক্ষেত্রে উন্নতির সূচনা পেতে পারেন। আজ আপনার শিল্প সত্তার বহিঃপ্রকাশ ঘটতে পারে এতে আপনি প্রশংসা পাবেন। যুবকদের ক্যারিয়ার সম্পর্কিত ভালো খবর আসতে পারে। পারিবারিক ঝামেলার সমাধান হবে। নতুন কাজে আপনি লাভবান হতে পারেন। আজ আপনি বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন।

বৃষ রাশি
আজ কোন ধার্মিক কাজে যোগ দিন। কোন অভাবি ব্যক্তিকে সাহায্য করতে পারেন। আত্মীয় পরিজনের সাথে দেখা হতে পারে। আপনার কাজ আজ সম্পূর্ণ হওয়ার সুযোগ খুব বেশি। ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে আজ আপনার দিনটি অনুকূল থাকবে।

মিথুন রাশি
আজকে কারও সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। পরিবারে ঝগড়াঝাঁটি হতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ সহজে মিটবে না। যুবকদের চিন্তা ও হতাশার নিষ্পত্তি হবে। বড়দের আদেশ আপনার জন্য উপযোগী হবে। আত্মীয় স্বজনদের সাথে দেখা হতে পারে।

কর্কট রাশি
কোন কাজের জন্য আজকে আপনার যাত্রা হতে পারে। পরিবারের সাথে জুড়ে থাকা কোনও কাজকর্মে যুক্ত থাকতে পারেন। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সূচনা হতে পারে। খরচার ওপর নিয়ন্ত্রণ রাখুন। আপনার আর্থিক স্থিতি ঠিক থাকবে। স্বাস্থ্য ঠিক থাকবে।

সিংহ রাশি
আজকের দিনে যে কোন অপরিচিত ব্যক্তিদের থেকে সাবধান থাকবেন। পুরনো কোন রোগ দেখা দিতে পারে। চিকিৎসা ক্ষেত্রে খরচ বাড়তে পারে। যুবকদের জন্য আজকের দিনটি ভালো। শিক্ষার্থীরা সফলতা পাবে। সম্পত্তি জনিত সমস্যার নিষ্পত্তি হবে।

কন্যা রাশি
পরিবারে বয়স্ক সদস্যদের শারীরিক সমস্যা হতে পারে, আপনাকে দৌঁড়াদৌঁড়ি করতে হতে পারে। কাজের চাপ বেশি থাকবে। জীবন সঙ্গীর সাথে দেখা হতে পারে। সন্তানদের থেকে ভালো খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে কারও সাথে মনোমালিন্য হতে পারে। নতুন লোকের সাথে পরিচয় হতে পারে।

তুলা রাশি
আজ ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে সতর্ক থাকুন। ব্যথা পাওয়ার আশঙ্কা আছে। নতুন কাজ আপনার জন্য লাভবান হবে। আর্থিক সমস্যা দূর হবে। ক্যারিয়ার নিয়ে চিন্তা দূর হতে পারে। আজ আপনি মন্দির দর্শন এ যেতে পারেন। ভগবানের আরাধনায় মানসিক শান্তি পাবেন। আপনার শারীরিক অবস্থা ভাল থাকবে।

বৃশ্চিক রাশি
দামি জিনিসের ভাল করে দেখ ভাল করুন। কোন কাজকে কালকের জন্য ছেড়ে দিবেন না।বিবাদের কারণে আপনার মানসিক স্থিতি বিচলিত থাকবে। বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই । সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনাকে ভগবানের আরাধনা করতে হবে। দাম্পত্য জীবন সুখের হবে। কাজের চাপ আজ কিছুটা কম থাকবে।

ধনু রাশি
আজকে আপনি কোন সামাজিক কাজের জন্য যাত্রা করতে পারেন। পুরনো বন্ধুদের সাথে দেখা হতে পারে। আপনি ভালো কোন খবর পেতে পারেন। আপনি আত্মীয় পরিজনদের থেকে ভালো খবর পেতে পারেন। খরচ বেশি হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি লাভবান। স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন।

মকর রাশি
নতুন কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিতে পারেন। বিবাদের থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো থাকবে। কোন জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সাথে কথা বলুন। স্বজনদের সাথে দেখা হতে পারে। যুবকদের বেশি পরিশ্রম করতে হবে। নিজের কথায় কাবু রাখুন।

কুম্ভ রাশি
আজকে আপনার দিনটি ভালো যাবে। আজকে আপনার ধন প্রাপ্তি সম্ভাবনা আছে। পরিবারের কোন দরকারি কাজ সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে কাজের চাপ কম থাকবে। বিশেষ কাজের জন্য অন্য জায়গায় যেতে হতে পারে। জীবন সাথীর সাথে দিনটি ভালো কাটবে, সন্তানদের সময় দিতে পারবেন। কাউকে সাহায্য করতে হতে পারে।

মীন রাশি
আজ আপনি মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। চলমান কোন বিবাদের জেরে হতাশা আপনাকে ঘিরে ধরতে পারে, আপনার স্বাস্থ্য খারাপ হতে। টাকা-পয়সার লেনদেনে সতর্ক থাকুন। পাওনা টাকা আদায়ে সমস্যা হতে পারে। জীবন সাথীর সহযোগিতায় আটকে থাকা কাজের সুরাহা হতে পারে। আত্মীয়-পরিজনদের সাথে দেখা হওয়ার সুযোগ আসতে পারে

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…