জেনে নিন আজকের রাশিফল নিউজ ডেস্ক: আজ ৪ঠা জানুয়ারি; সোমবার। বাংলা পৌষ মাসের ১৯ তারিখ, ১৪২৭ সাল। কেমন কাটতে চলেছে সপ্তাহের প্রথম দিন, জেনে নিন রাশিফল।
মেষ রাশি
আজকে আপনার দিনটি কিছুটা ঝামেলার মধ্যে দিয়ে কাটতে পারে। বাড়ীর বড়দের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। নতুন লোকের সাথে পরিচয় হতে পারে। কোন আত্মীয় পরিজনের সাথে বিবাদ হতে পারে। কাজের চাপ বেশি থাকবে। কোন দায়িত্ব পূরণ করা থেকে আজকে আপনি ব্যর্থ হতে পারেন। হঠাৎ করে যাত্রা করতে হতে পারে। আর্থিক স্থিতি ভালো থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে।
বৃষ রাশি
আজ কোনও বন্ধু অথবা আত্মীয়-স্বজনের থেকে সুখবর পেতে পারেন। আপনার দিনটি হাসি খুশি থাকবে। পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। চাকরির ক্ষেত্রে বদলি হতে পারে। ব্যয় বেশি হতে পারে। নতুন কাজ শুরু করার আগে ভালো করে ভাবনা-চিন্তা করে নিন। যানবাহন চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। জুয়া, লটারি ও নেশা পান থেকে দূরে থাকুন। শিক্ষার্থীদের অনেকটা পরিশ্রম করতে হবে। অলসতা করবেন না। ভগবানের আরাধনা করুন। কোন প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করুন।
মিথুন রাশি
অচেনা লোক এদের থেকে সাবধান থাকুন। আপনার ক্ষতি করতে পারে। মূল্যবান জিনিস সামলে রাখুন। ঝামেলা থেকে দূরে থাকুন। দায়িত্ব সময়মতো পূর্ণ করতে পারবেন। শারীরিক অবস্থা ভালো থাকবে। বড়দের আশীর্বাদ পাবেন। আত্মীয়-স্বজনের সাথে মতপার্থক্য হওয়ার আশঙ্কা আছে। হঠাৎ করে কোথাও যাত্রা করতে হতে পারে। মানসিকভাবে আজকে আপনি মজবুত থাকবেন। সন্তান পক্ষ থেকে সুখবর পেতে পারেন। জীবনসঙ্গী সাথে সম্পর্ক মধুর। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন।
কর্কট রাশি
আজকের দিনটি খুশি খুশি থাকবে। জীবন সঙ্গীর সাথে ঘুরতে যেতে পারেন। দান পুণ্যের কাজ করতে পারেন। কোন কাজে ভালো ভাবে লাভবান হবেন। কর্ম ক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। আজকে আপনি কোন সুখবর পেতে পারেন। শিক্ষার্থীরা সফলতা পাবে। কোন আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন। নতুন কাজ শুরু করার সময় সতর্ক থাকুন। ধার করা টাকা ফেরত দিতে সক্ষম হবেন। ঝুঁকিপূর্ণ কাজ থেকে সাবধান থাকবেন। কেরিয়ার আগে যাবে।
সিংহ রাশি
ধার্মিক কাজে মন লেগে থাকবে। হঠাৎ করে আপনি লাভবান হতে পারেন। নতুন লোকের সাথে পরিচয় হতে পারে। নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। জীবন সঙ্গীর সাথে মতপার্থক্য হতে পারে। বন্ধুদের সাথে দেখা হতে পারে। খারাপ কাজ থেকে দূরে থাকুন। সন্তানদের প্রয়োজন মেটাতে পারবেন। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন।
কন্যা রাশি
আজকে কারও ব্যবহারে আপনি চিন্তিত থাকতে পারেন। আপনার দিনটি ঝামেলায় কাটবে। কাজে মন লাগবে না। একত্রিত হয়ে থাকতে পছন্দ করবেন। শারীরিক অবস্থা খারাপ হতে পারে। আজ ব্যয় বেশি হবে। পরিবারের লোকেদের সাথে মতভেদ থাকবে। বড়দের পরামর্শ নিন ভালো ফল পাবেন। ভগবানের আরাধনায় মন লেগে থাকবে। বাইরে কোথাও যেতে হতে পারে। খাওয়া-দাওয়া নিয়ে অসাবধানতায় দেখাবেন না।
তুলা রাশি
বিরোধীদের থেকে সাবধান থাকুন। আপনার ক্ষতি করতে পারে। ব্যবসায় লাভবান হবেন। আর্থিক স্থিতি ভালো হবে। শুভ সূচনা হবে। কাজের জন্য অন্য শহরে যেতে হতে পারে। নতুন কোন প্রজেক্টে কাজ শুরু করতে পারেন। পরিবারের লোকেদের সাথে সামঞ্জস্য বজায় থাকবে। আত্মীয়-স্বজনের সাথে দেখা হতে পারে। জীবন সঙ্গীর সাথে সম্পর্ক ভালো হবে। মান সম্মান বাড়বে। অলসতা করবেন না।
বৃশ্চিক রাশি
পরিবারের লোকেদের সাথে পাবেন। আজকের দিনটি মোটামুটি কাটবে। সমস্যা দূর হবে। অযথা ব্যয় করবেন না। শত্রু পক্ষের ওপর আপনার ভারী প্রভাব থাকবে। আত্মীয়-স্বজনের সাথে হঠাৎ করে দেখা হতে পারে। আইনি ব্যাপার আগে যাবে। খাওয়া-দাওয়ায় ধ্যান দিন। বাড়ীর বড়দের শারীরিক অবস্থা মোটামুটি থাকবে। আজ কাউকে ধার দিতে যাবেন না।
ধনু রাশি
ধর্মকর্মে মন লেগে থাকবে। কোন ঝামেলার সম্মুখীন হতে পারেন। হঠাৎ করে কারো সাথে বিবাদের আশঙ্কা দেখা যাচ্ছে। নিজের ব্যবহার নিয়ন্ত্রণে রাখুন। না হলে লোকসান হতে পারে। পরিবারের কোন সদস্যের সাথে মতভেদ হতে পারে। নতুন কাজে লাভবান হবেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। হঠাৎ করে যাত্রা করতে হতে পারে। সঙ্গীত সহযোগিতা পাবেন। ব্যয় বেশি হতে পারে।
মকর রাশি
অচেনা লোকের সাথে গোপন কথা বলতে যাবেন না। আর্থিক স্থিতি ভালো থাকবে। সময়মতো আপনার কাজ পূর্ণ হবে। কর্ম ক্ষেত্রে কারও সাথে বিবাদ হতে পারে। শত্রুদের থেকে সাবধান থাকুন। ভগবানের আরাধনায় মন লেগে থাকবে। আধ্যাত্মিকতার কাজে মন বসবে। দায়িত্ব পূরণ করাতে অলসতামি করবেন না। খরচায় নিয়ন্ত্রণ রাখুন। শারীরিক অবস্থা ভালো থাকবে। বড়দের আশীর্বাদ পাবেন। পরিবারের লোকেদের সাথে ঘুরতে যেতে পারেন। কোন আত্মীয়ের থেকে সুখবর পেতে পারেন।
কুম্ভ রাশি
আজ কোন দুঃসংবাদ পেতে পারেন। এতে আপনি আঘাত পেতে পারেন। সময়ের সাথে সাথে সমস্যা দূর হবে। আজ আপনি বাইরে কোথাও যেতে পারেন। পরিবারের লোকের সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সাহায্য পাবেন। শিক্ষার্থীদের পরিশ্রম বেশী করতে হবে। চাকুরীজীবিদের বদলি হতে পারে। বড়দের আশীর্বাদ নিন।
মীন রাশি
আজ আপনি খুব পজিটিভ থাকবেন। সমস্ত ঝামেলা দূর হবে। আপনার দিনটি ভালো কাটবে। দাম্পত্য জীবন সুখের হবে। সুখবর পাওয়ায় আপনি আজ খুশি খুশি থাকবেন। ধন প্রাপ্তি হবে। পরিবারের সহযোগিতা পাবেন। আর্থিক স্থিতি ভালো হবে। আপনার ব্যবহারে আপনি প্রশংসিত হবেন। মান সম্মান বাড়বে। ঝুঁকিপূর্ণ কোন কাজ করার সময় সতর্ক থাকুন। যানবাহন সাবধানে চালান।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…