আজকের রাশিফল, ৩রা জুলাই’ ২০২১

আজ ৩রা জুলাই, ২০২১ বাংলার ১৮ই আষাঢ় ১৪২৮ সন, শনিবার। একনজরে দেখে নেওয়া যাক ১২টি রাশির জাতক জাতিকারা কেমন থাকছেন আজ।

মেষ : আজ সারাদিনই প্রচন্ড চাপের মধ্যে কাটতে পারে। পেশাগত ব্যস্ততার পাশাপাশি গৃহস্থালির টুকিটাকি ব্যস্ততা লেগেই থাকবে। মাথা ঠান্ডা রাখুন। ছোট হোক বা বড় হোক কারও সঙ্গেই খারাপ ব্যবহার থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। ক্ষুদ্র ব্যবসায়ী হলে ভালো আয়, বেকাররের জন্য দিনটি উল্লেখযোগ্য হয়ে থাকবে।

বৃষ : আজ কথা কাটাকাটি, তর্ক, বিবাদ থেকে নিজেকে শুরু থেকেই সরিয়ে রাখুন। স্বল্প উত্তেজনাও বিপদে ফেলতে পারে। পুরোপুরি নিজেকে ধরে রাখার চেষ্টা করুন।  বড় লেনদেনে বিশ্বস্ত কাউকে পাশে রাখুন। সম্ভব হলে মেডিটেশন করুন। খুব প্রয়োজন মনে না হলে কারও দোষ ধরতে যাবেননা। মনে রাখবেন শনির দোষে আজ সোনা লোহা হয়ে যেতে পারে।

মিথুন : আপনার পেশাগত দিকটি আজ খুবই ফলপ্রসূ হবে। আপনার হাতযশের  সুনাম আপনাকে নতুন আয়ের সন্ধান দিতে পারে। কিন্তু দুর্ঘটনা যোগ রয়েছে। যাতায়াত বিশেষ করে যানবাহন ও মেরামতির কাজে থাকলে আজ বাড়তি সতর্কতা অবলম্বন করুন। পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।

কর্কট : আজ শনির বক্র দৃষ্টিতে পারস্পরিক সম্পর্ক। দাম্পত্য অথবা বন্ধুত্ব কিংবা অন্য সম্পর্কগুলির প্রতি আজ আলাদা ভাবে যত্নশীল হোন। উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এমন বিষয় নিজেদের মধ্যে আলোচনা করুন, বিপরীতের মানুষটির মতামতকে আলাদা গুরুত্ব দিন। নচেৎ ফাটল ধরতে পারে সম্পর্কে। কোথাও যাওয়ার থাকলে নিশ্চিন্তে যেতে পারেন কারন আজ যাত্রাযোগ শুভ।

সিংহ : আজ আপনার ওপর শনির কৃপাদৃষ্টি। শরীর ও মেজাজ ফুরফুরে থাকবে। পারিবারিক কোনও জটিল বিষয় থাকলে আজ সমস্যা সমাধানে এগুতে পারেন। স্ত্রী অথবা স্বামী, পিতামাতা, সন্তান আপনার প্রতি সদয় হবেন। সেই সুযোগটা নিন। স্ত্রী ও সন্তানের কোনো বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পাদন করলে অনেক জটিল সমস্যা নিরসন করা সম্ভব হবে।

কন্যা : অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগের সুযোগ আসতে পারে। বড় ব্যবসায়ী কিংবা ভারী শিল্পের ব্যবসায়ীদের কাজের ক্ষেত্রে নতুন করে পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসবে। ব্যবসায়িক কাজে বৈদেশিক যোগাযোগ শুভ। চটচলদি সিদ্ধান্ত না নিয়ে একটু সময় নিয়ে ভাবুন। প্রাজ্ঞজনের পরামর্শ নিন যাতে আজকে আসা লাভের সুযোগ দীর্ঘস্থায়ী সুবিধা দিতে পারে।

তুলা : আপনার সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ আজ সফল হতে পারে। যদি আপনি শিল্পী কিংবা নতুন ভাবনার উদ্ভাবক হয়ে থাকেন তবে  আজ আপনার জন্য স্বীকৃতি আসতে পারে। আপনার ভেতরের সত্তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে তুলতে পারে। কর্মস্থলে পদোন্নতির জন্য আজ আপনাকে নতুন করে উদ্যোগ নিতে হবে। যদি মনে করেন তবে আজ তাকে মনের কথা বলুন।

বৃশ্চিক : পুরানো কোনও পরিকল্পনা, কোনও প্রতিশ্রুতি থাকলে আজ বাস্তবায়নে  নিশ্চিতরূপে এগিয়ে যান। সাহসী হয়ে একটু উদ্যোগ নিলে ভালোই করবেন। কোনো কাজেই আজ অবহেলা করা ঠিক হবে না। কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেয়ার আগে একটু ভেবে নিন, ঠিক হবে কিনা। তবে মনে রাখবেন পূর্ববর্তী ভাবনার যেমন সফলতার সুযোগ রয়েছে তেমনই ঝুঁকি রয়েছে নতুন বিনিয়োগের ক্ষেত্রে। আজ নতুন সিদ্ধান্ত নেওয়া কিংবা বিনিয়োগ এড়িয়ে যান।

ধনু : ব্যবসায়ীদের জন্য শনি আজ প্রসন্ন। লেনদেনের বিষয়টি আজ মুখ্য কারণ হয়ে উঠতে পারে। আর্থিক যোগাযোগ বেশ ভালোই যাবে। তবে কাউকে আজ কোনো ধরনের ধার দেয়া একদম ঠিক হবে ন। আজকের দেওয়া ধার আদায় করতে প্রচুর ধকল যাবে।

মকর : আজ অন্যের পরামর্শ, অনুরোধ কিংবা নির্দেশে নিজের আয়ত্তের বাইরে এমন কোনো কাজের ঝামেলা নেবেননা। সেটা আপনার বিপদের কারন হতে পারে। সেই বাবদ অযথা লোকসান বা ক্ষতিপূরণ গুনতে হতে পারে। আজ রাজনৈতিক কর্মকাণ্ড এবং জনসংযোগে সাফল্য আসার দিন। প্রচারমূলক কর্মকাণ্ডে দারুন সাফল্য আসার সম্ভাবনা।

কুম্ভ : আজ কুম্ভ জাতকেরা পুরনো পাওনা আদায়ে বেশকিছুটা সফলতা পাবেন। হাল ছেড়ে দিয়েছেন এমন টাকাও ফেরৎ হয়ে যাবে। তবে যে সব জাতকের জন্ম দুপুরের পর  তারা আবার আর্থিক জটিলতায় পড়তে পারেন। তাই নতুন বিনিয়োগ, ঋণ প্রদান এড়িয়ে চলুন। মন আজ ফুরফুরে থাকবে তাই মন খুলেই কথা বলুন প্রিয়জনের সাথে।

মীন :  দিনটা বুদ্ধিজীবীদের। কবি ও সাহিত্যিকদের সম্মানিত হওয়ার সুযোগ আসতে পারে। পরিবার পরিজনদের সঙ্গে ভালো ব্যবহার করুন। সন্তান ও প্রিয়জনের যত্ন নিন। আপনার ওপর শনির মিশ্র প্রভাব। আপনি ব্যক্তিগত ভাবে আজ যতটাই নিরাপদ ততটাই সমস্যা হতে পারে আপনার প্রিয়জনের। তাই আজ সবার প্রতি বাড়তি সতর্ক হোন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Horoscope

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…